গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

দুই বছর পর টেস্ট র‌্যাংকিংয়ের সেরা দশে বাবর

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:২২ পিএম, ১২ আগস্ট ২০২৬ | আপডেট: ১৭:৪১ এএম ২০২৬
দুই বছর পর টেস্ট র‌্যাংকিংয়ের সেরা দশে বাবর
ছবি

ছবি সংগৃহীত

পাঁচ ধাপ উন্নতি করে প্রায় দুই বছর পর তালিকার সেরা দশে জায়গা করে নিয়েছেন পাকিস্তানের এই তারকা। বুধবার প্রকাশিত হালনাগাদ র‌্যাংকিংয়ে বাবর এখন আছেন দশ নম্বরে। টেস্ট ব্যাটারদের সেরা দশে বাবরকে সর্বশেষ দেখা গিয়েছিল ২০২৪ সালের সেপ্টেম্বরে। 

এই সংস্করণে তার সর্বোচ্চ অবস্থান দ্বিতীয়। 

২০২২ সালের ডিসেম্বরে ক্যারিয়ারের সেরা র‌্যাংকিংয়ে উঠেছিলেন তিনি। পোর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে পাকিস্তানের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন বাবর। প্রথম ইনিংসে ৮৮ রানের পর দ্বিতীয় ইনিংসে অপরাজিত ২৪ রান করে দলকে জয়ের পথে এগিয়ে দেন তিনি।


একই ম্যাচে বাবরের সঙ্গে আলো ছড়িয়েছেন আবদুল্লাহ শাফিকও। দুই ইনিংস মিলিয়ে ১৮৪ রান করে ম্যাচসেরার পুরস্কার জেতেন এই ওপেনার। তার দুর্দান্ত পারফরম্যান্সে র‌্যাংকিংয়ে এসেছে বড় লাফ। 

 

২৫ ধাপ এগিয়ে ৩২ নম্বরে উঠেছেন শাফিক। বাংলাদেশের মুমিনুল হকের অবস্থানও এক ধাপ উন্নত হয়েছে। অন্য ব্যাটারদের পিছিয়ে পড়ার কারণে ৩৬ নম্বরে উঠে এসেছেন অভিজ্ঞ এই ব্যাটার। 

 

সেরা ব্যাটারদের তালিকায় অবশ্য শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। বোলারদের র‌্যাংকিংয়ে আগের মতোই এক নম্বরে ভারতের জসপ্রিত বুমরাহ। 

 

অলরাউন্ডারদের তালিকাতেও শীর্ষ তিনে কোনো পরিবর্তন নেই। ভারতের রবীন্দ্র জাদেজা এক নম্বরে, দক্ষিণ আফ্রিকার মার্কো ইয়ানসেন দুইয়ে। মিচেল স্টার্কের সঙ্গে যৌথভাবে তিন নম্বরে আছেন বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ।

ডিসি/আপ্র/১২/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই