গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

১৯৯৮ বিশ্বকাপজয়ী সতীর্থকে ফ্রান্সের কোচিং স্টাফে নিলেন জিদান

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৮:০৬ পিএম, ১৩ আগস্ট ২০২৬ | আপডেট: ০২:৫১ এএম ২০২৬
১৯৯৮ বিশ্বকাপজয়ী সতীর্থকে ফ্রান্সের কোচিং স্টাফে নিলেন জিদান
ছবি

ছবি সংগৃহীত

ফ্রান্স জাতীয় দলের কোচ হিসেবে জিনেদিন জিদানের অভিষেক হওয়ার এক মাসও পূর্ণ হয়নি। এর আগেই তিনি তার কোচিং স্টাফের প্রধান সদস্যদের নাম চূড়ান্ত করেছেন, যারা ফ্রান্সের নতুন এই যাত্রায় তার সঙ্গী হবেন। 

 

জিদানের এই নতুন টিমে বড় চমক হিসেবে যোগ দিচ্ছেন ১৯৯৮ বিশ্বকাপ ও ২০০০ ইউরো জয়ী গোলরক্ষক ফাবিয়ান বার্তেজ। তিনি দলটির নতুন গোলকিপিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন। 

 

ফরাসি সংবাদপত্র ‘লে পেরিসিয়ান’-এর প্রতিবেদন অনুযায়ী, ফ্রাঙ্ক রাভিয়টের স্থলাভিষিক্ত হবেন বার্তেজ। দিদিয়ের দেশমের দীর্ঘ ১২ বছরের কোচিং প্যানেলে গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ফ্রাঙ্ক। তুলুজ, মোনাকো এবং ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই কিংবদন্তি গোলরক্ষক এর আগে রেমন্ড ডোমেনেক ও লরেন্ট ব্লাঙ্কের সময়ে পরামর্শক হিসেবে কাজ করলেও দেশমের মেয়াদে দলের কাঠামোর বাইরে ছিলেন। 

 

জিদান তার নতুন এই টিম সাজাতে মূলত তার পুরোনো বিশ্বস্ত পেশাদারদের ওপরই ভরসা রেখেছেন। রিয়াল মাদ্রিদে জিদানের দীর্ঘদিনের সহকারী ও নির্ভরযোগ্য বন্ধু ডেভিড বেটোনি আবারও তার প্রধান সহকারী বা ‘ডান হাত’ হিসেবে কাজ করবেন। কান ক্লাব থেকে শুরু হওয়া তাদের এই বন্ধুত্ব দীর্ঘ কয়েক দশকের। 

 

রিয়াল মাদ্রিদে জিদানের সাথে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন হামিডু এমসাইদিও সহকারী হিসেবে যোগ দিচ্ছেন এবং দলের বিভিন্ন কারিগরি দিক দেখাশোনা করবেন। 

 

এছাড়া ২০১৮ সালে ফ্রান্সের বিশ্বকাপ জয়ী দলের ফিটনেস কোচ গ্রেগরি ডুপন্ট আবারও ফিরে আসছেন; তবে এবার তিনি কৌশল ও পারফরম্যান্স পরামর্শক হিসেবে কাজ করবেন। 

দলের ভিডিও বিশ্লেষণের দায়িত্ব দেওয়া হয়েছে ফরিদ তাবেত এবং ক্লেমেন্ট ইবার্টকে। তবে বড় ধরণের পরিবর্তন আসছে চিকিৎসা বিভাগে।

 ২০১২ সাল থেকে দলের চিকিৎসক হিসেবে থাকা ফ্রাঙ্ক লে গ্যাল বিদায় নিচ্ছেন। তার জায়গায় স্থলাভিষিক্ত হচ্ছেন মার্সেইয়ের স্পোর্টস মেডিসিন বিশেষজ্ঞ হার্ভে কোলাডো।


জিদানের ঘনিষ্ঠ এবং ৯৮ বিশ্বকাপ জয়ী দলের অস্টিওপ্যাথ ফিলিপ বোইজেলও এই নতুন কাঠামোতে যুক্ত হচ্ছেন। লরেন্ট জর্জ হবেন নতুন টিম ম্যানেজার এবং গুইলাম বিগো আগের মতোই ভিডিও কন্টেন্টের দায়িত্ব পালন করবেন। 

 

লজিস্টিকস ও নিরাপত্তার দায়িত্বে বহাল থাকছেন মোহাম্মদ সানহাদজি। জিদানের এই নতুন কোচিং কমিশন এখনো পুরোপুরি চূড়ান্ত হয়নি। ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ) জানিয়েছে, পুরো কোচিং স্টাফের বিস্তারিত ও চূড়ান্ত কাঠামো আগামী সেপ্টেম্বরের শুরুতে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হবে। 

 

বর্তমানে কেবল লিয়াজোঁ অফিসারের পদটি শূন্য রয়েছে, যা খুব শীঘ্রই অভ্যন্তরীণ মন্ত্রণালয়ের সাথে আলোচনার ভিত্তিতে পূরণ করা হবে।

 

 

ডিসি/আপ্র/১৩/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই