গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

মেনু

ভিলাকে হারিয়ে উয়েফা সুপার কাপ জিতল পিএসজি

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৮:০৮ পিএম, ১৩ আগস্ট ২০২৬ | আপডেট: ২২:৪৬ এএম ২০২৬
ভিলাকে হারিয়ে উয়েফা সুপার কাপ জিতল পিএসজি
ছবি

ছবি সংগৃহীত

দর্শনীয় এক গোলে পিএসজিকে পথ দেখালেন খাভিচা কাভারাৎসখেলিয়া। সেই ধাক্কা সামলে, পাল্টা আক্রমণে ভীতি ছড়াল অ্যাস্টন ভিলা। অভিষিক্ত টিএনএজার ব্রায়ানের নৈপুণ্যে ম্যাচে সমতাও টানল তারা। 

তবে, দ্বিতীয়ার্ধে আরেক গোল করে উয়েফা সুপার কাপ ধরে রাখল লুইস এনরিকের দল। 

 

অস্ট্রিয়ার রেড বুল অ্যারেনায় বুধবার মাঠে গড়ায় আগের মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগ জয়ীর মধ্যকার এই ম্যাচ। যেখানে ২-১ গোলে জিতল পিএসজি। তাদের জয়সূচক গোলটি করেন দেজিরে দুয়ে।

 


গত মৌসুমে টটেনহ্যাম হটস্পারকে টাইব্রেকারে হারিয়ে প্রথম এই শিরোপা জিতেছিল পিএসজি। গুরুত্বপূর্ণ কয়েকজন ফুটবলারের দল ছেড়ে যাওয়া এবং বর্তমান স্কোয়াডে চোটের থাবায় জেরবার অবস্থা ভিলার। 

 

আরেকদিকে, প্রস্তুতির ঘাটতিতে মূল খেলোয়াড়দের অনেককে ছাড়া খেলতে নামে পিএসজি। তাতে খুব ভালো ফুটবল দেখার সম্ভাবনা ছিল কম। পিএসজি কোচ লুইস এনরিকেও ম্যাচের আগে দিয়েছিলেন তেমন বার্তা। 

 

তবে, মৌসুমের প্রথম শিরোপা লড়াইয়ে উত্তাপ ছড়াল বেশ, লড়াই হলো জমজমাট। মাঠে বল গড়ানোর পর, দ্রুত নিজেদের গুছিয়ে নিয়ে পজেশনে একচেটিয়া আধিপত্যের পাশাপাশি আক্রমণেও ছড়ি ঘোরাতে শুরু করে পিএসজি, এবং ২০তম মিনিটে দারুণ এক গোলে এগিয়ে যায় দলটি। 

 

সতীর্থের পাস ডি-বক্সে প্রথম ছোঁয়ায় নিয়ন্ত্রণে নিয়ে, দ্বিতীয় ছোঁয়ায় একজনকে কাটিয়ে, জোরাল শটে ঠিকানা খুঁজে নেন জর্জিয়ান উইঙ্গার কাভারাৎসখেলিয়া। কিছুক্ষণ পর দ্বিতীয় গোল পেতে পারতো পিএসজি। 

ডি-বক্সে বাঁ দিক থেকে মাঝে দারুণভাবে কাটব্যাক করেন নুনো মেন্দস, তার কয়েকজন সতীর্থ ছিলেন নিশ্চিত স্কোরিং পজিশনে; কিন্তু কেউই বলে পা ছোঁয়াতে পারেননি। 

দুই মিনিট পর পাল্টা আক্রমণে ভালো সুযোগ পায় ভিলা, ডান দিক থেকে সতীর্থের ক্রসে লাফিয়ে হেড করেন ৬ ফুট ৪ ইঞ্চি লম্বা ফরোয়ার্ড ব্রায়ান; কিন্তু বল চলে যায় পোস্টের বাইরে। ধীরে ধীরে পজেশন বাড়িয়ে আক্রমণে জোর দেয় ভিলা। 

মূলত ক্রসনির্ভর আক্রমণ করতে থাকে তারা, তাতে সুযোগও তৈরি হয় একের পর এক।


বিরতির আগের কয়েক মিনিটে দারুণ দুটি সুযোগ পান ১৭ বছর বয়সী ব্রায়ান; এবার প্রথম দফায় বল যায় ক্রসবারের ওপর দিয়ে, খানিক পর তার কোনাকুনি শটও হয় লক্ষ্যভ্রষ্ট। অবশেষে ৪৫তম মিনিটে সফল হন তিনি। 

 

আরও একটি দারুণ ক্রস বাড়ান জন ম্যাকগিন এবং ছয় গজ বক্সের মুখ থেকে নিখুঁত শটে গোলরক্ষককে পরাস্ত করেন ব্রায়ান। 

 

দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে ডি-বক্সে ব্রায়ানের পাস পেয়ে জোরাল শট নেন ভিলা অধিনায়ক ম্যাকগিন, ঝাঁপিয়ে সেটা রুখে দেন পিএসজি গোলরক্ষক। ৬১তম মিনিটে চোখের পলকে শাণানো এক পাল্টা আক্রমণে আবার এগিয়ে যায় পিএসজি। 

 

এই অর্ধের শুরুতে বদলি নামা উসমান দেম্বেলের দারুণ পাস ধরে, সবাইকে পেছনে ফেলে ডান দিক দিয়ে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন ফরাসি উইঙ্গার দুয়ে। 

ফের ঘুরে দাঁড়ানোর জন্য যথেষ্ট সময় ছিল ভিলার হাতে; কিন্তু প্রথমার্ধের শেষ দিকের মতো আর জ্বলে উঠতে পারেনি তারা। 

২০২৩ সালে পিএসজির দায়িত্ব নেওয়ার পর থেকে, টানা তিনটি লিগ আঁ ও টানা দুটি চ্যাম্পিয়ন্স লিগসহ মোট ১৩টি ট্রফি জিতলেন এনরিকে।

ডিসি/আপ্র/১৩/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ব্যাটিং ধসের পর বোলিংয়ে লড়াইয়ে ফিরল বাংলাদেশ
২৯ অক্টোবর ২০২৬

ব্যাটিং ধসের পর বোলিংয়ে লড়াইয়ে ফিরল বাংলাদেশ

মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে ব্যাটিং বিপর্যয়ে বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। তবে দিনের শেষ ভাগ...

গাজার শিশুদের জন্য ১০ লাখ পাউন্ডের বেশি তহবিল সংগ্রহ হামজার
২৯ অক্টোবর ২০২৬

গাজার শিশুদের জন্য ১০ লাখ পাউন্ডের বেশি তহবিল সংগ্রহ হামজার

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিধ্বস্ত শিশুদের সহায়তায় ১০ লাখ পাউন্ডের বেশি তহবিল সংগ্রহ করেছেন বাংলাদেশি ব...

বিশাল জয়ের ম্যাচে কেইনকে গার্ড অব অনার বায়ার্নের
২৯ অক্টোবর ২০২৬

বিশাল জয়ের ম্যাচে কেইনকে গার্ড অব অনার বায়ার্নের

ক্যারিয়ারে প্রথমবার ব্যালন দ’র জয়ের পর হ্যারি কেইনকে বিশেষ সম্মান জানিয়েছে বায়ার্ন মিউনিখ। বুধবার জা...

ইরাকে কম্পাউন্ড নারী এককে সোনা জিতলেন বন্যা
২৯ অক্টোবর ২০২৬

ইরাকে কম্পাউন্ড নারী এককে সোনা জিতলেন বন্যা

ইরাকে এশিয়া কাপ ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং টুর্নামেন্টের দ্বিতীয় ধাপে কম্পাউন্ড নারী এককে সোনা জিতেছেন বাংল...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে