গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

প্রথম আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইটে চীনের সি৯১৯

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:৩০ পিএম, ১২ আগস্ট ২০২৬ | আপডেট: ২১:০৩ এএম ২০২৬
প্রথম আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইটে চীনের সি৯১৯
ছবি

সি৯১৯ এর আগে শুধু চীনের অভ্যন্তরীণ রুটে চলাচল করেছে -ছবি সিএমজি

চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি যাত্রীবাহী উড়োজাহাজ সি৯১৯ বুধবার প্রথমবারের মতো আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করেছে। রাষ্ট্রীয় বিমান সংস্থা এয়ার চায়নার পরিচালনায় বেইজিং থেকে মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটোরের উদ্দেশে উড়াল দেওয়ার মধ্য দিয়ে উড়োজাহাজটির আন্তর্জাতিক যাত্রার সূচনা হলো।

বেইজিং রাজধানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার চায়নার সি৯১৯ উড়োজাহাজটি স্থানীয় সময় বিকেল ৩টার দিকে উলানবাটোরের উদ্দেশে যাত্রা করে। প্রায় দুই ঘণ্টার ফ্লাইট শেষে এটি মঙ্গোলিয়ার রাজধানীতে অবতরণ করে। বেইজিং-উলানবাটোর রুটে প্রতিদিন একটি করে যাওয়া-আসার ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে।

সি৯১৯ এর আগে মূলত চীনের অভ্যন্তরীণ বাণিজ্যিক রুটে চলাচল করেছে। ২০২৩ সালের মে মাসে সাংহাই থেকে বেইজিং রুটে এর প্রথম বাণিজ্যিক ফ্লাইট পরিচালিত হয়। এরপর ধীরে ধীরে চীনের বিভিন্ন শহরের মধ্যে নিয়মিত যাত্রী পরিবহন শুরু করে উড়োজাহাজটি।

চীনের রাষ্ট্রীয় বিমান নির্মাতা প্রতিষ্ঠান কমার্শিয়াল এয়ারক্রাফট করপোরেশন অব চায়না বা কোমাকের তৈরি সি৯১৯কে বোয়িং ৭৩৭ ও এয়ারবাস এ৩২০-এর সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করা হয়। আন্তর্জাতিক রুটে নিয়মিত যাত্রী পরিবহনে এর প্রবেশকে তাই চীনের বেসামরিক বিমানশিল্পের জন্য গুরুত্বপূর্ণ প্রতীকী অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

তবে আন্তর্জাতিক বাজারে উড়োজাহাজটির বিস্তারের ক্ষেত্রে এখনো বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপের নিয়ন্ত্রক সংস্থাগুলোর অনুমোদন এখনো না পাওয়ায় বিশ্বের বড় বিমানবাজারগুলোতে এর প্রবেশ সীমিত। একই সঙ্গে উড়োজাহাজটির বিভিন্ন যন্ত্রাংশের একটি অংশ এখনো বিদেশি উৎসনির্ভর।

চীনের সরকারি তথ্য অনুযায়ী, ১০ আগস্ট পর্যন্ত সি৯১৯ দেশের ২৫টি শহরকে যুক্ত করে ৫৭টি রুটে চলাচল করেছে এবং এতে ৭৫ লাখের বেশি যাত্রী ভ্রমণ করেছেন।

বেইজিংয়ের জন্য আন্তর্জাতিক আকাশপথে সি৯১৯-এর এই প্রবেশ শুধু একটি নতুন বাণিজ্যিক রুট চালুর ঘটনা নয়; নিজস্ব যাত্রীবাহী উড়োজাহাজকে বিশ্ববাজারে প্রতিষ্ঠার দীর্ঘমেয়াদি প্রচেষ্টারও গুরুত্বপূর্ণ মাইলফলক। বুধবারের ফ্লাইটের মধ্য দিয়ে সেই প্রচেষ্টাই প্রথমবার চীনের সীমানা পেরিয়ে নিয়মিত আন্তর্জাতিক যাত্রীসেবায় প্রবেশ করল। 
সানা/ডিসি/আপ্র/১২/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

শব্দতরঙ্গেই ক্যান্সার চিকিৎসার নতুন সম্ভাবনা তৈরি
১৩ সেপ্টেম্বর ২০২৬

শব্দতরঙ্গেই ক্যান্সার চিকিৎসার নতুন সম্ভাবনা তৈরি

মানুষের শরীরের ভেতরের ছবি দেখতে আলট্রাসাউন্ডের ব্যবহার বহুদিনের। এবার উচ্চ কম্পাঙ্কের শব্দতরঙ্গ কাজে...

আইফোনের ব্যাটারি কতটা ভালো, সহজেই জানুন
১৩ সেপ্টেম্বর ২০২৬

আইফোনের ব্যাটারি কতটা ভালো, সহজেই জানুন

নতুন আইফোন কেনার পর স্বাভাবিকভাবেই দীর্ঘদিন সেটি ব্যবহারের প্রত্যাশা থাকে। তবে সব ধরনের পুনরায় চার্জ...

জৈবিক অস্ত্রের গবেষণায় এআই অপব্যবহার ঠেকালো অ্যানথ্রপিক
১২ সেপ্টেম্বর ২০২৬

জৈবিক অস্ত্রের গবেষণায় এআই অপব্যবহার ঠেকালো অ্যানথ্রপিক

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেলের অপব্যবহার ঠেকাতে সম্ভাব্য জৈবিক অস্ত্র গবেষণার সঙ্গে জড়িত একাধিক ব...

চাকরি কেড়ে নেওয়া রোবটই এবার এআইয়ের বিরুদ্ধে
১১ সেপ্টেম্বর ২০২৬

চাকরি কেড়ে নেওয়া রোবটই এবার এআইয়ের বিরুদ্ধে

রোবট ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ার সঙ্গে মানুষের কর্মসংস্থান নিয়ে যখন বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে,...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই