গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২১ অক্টোবর ২০২৬

মেনু

মা-সন্তানদের আহার সংস্থানে প্রতিবন্ধী রাশিদার সংগ্রাম

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:১৩ পিএম, ২১ অক্টোবর ২০২৬ | আপডেট: ২১:১৫ এএম ২০২৬
মা-সন্তানদের আহার সংস্থানে প্রতিবন্ধী রাশিদার সংগ্রাম
ছবি

ছবি সংগৃহীত

ঈশ্বরদীর সাঁড়া গোপালপুর বিলপাড়া গ্রামের রাশিদা খাতুন। বয়স এখন ৪৫ ছুঁই ছুঁই। মাত্র ৮ বছর বয়সে গাছ থেকে পড়ে এক পা হারিয়েছেন। ১৮ বছর আগে দুটি শিশু সন্তানসহ তাকে ফেলে রেখে অন্য একজন বিয়ে করে চলে যান স্বামী। শারীরিক প্রতিবন্ধীর কারণে পদে পদে পেয়েছেন অবহেলা। কঠিন এই চড়াই-উতরাইয়ে কখনও কারও কাছে হাত পাতেননি, বেছে নেননি ভিক্ষাবৃত্তিকে।

রাশিদা স্থানীয় কারখানায় এক সময় দিন হাজিরায় কাজ করলেও শারীরিক অক্ষমতার কারণে চাকরি হারিয়েছিলেন অনেক আগে। নিজের কোনো জমি নেই, নেই ভাতা কার্ড। তবুও জীবনের অনিশ্চয়তায় হার না মেনে ধারদেনা করে একটি মাত্র ছাগল কিনে নতুন আশা বোনেন। পরম মমতায় ওই ছাগল লালন-পালন করতে করতে আজ তিনি ৩০টি ছাগলের মালিক।

ভাঙা পায়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে প্রতিদিন ঈশ্বরদীর পথে পথে ও রেললাইনের ধারে ছাগল চরিয়ে দুবেলা মা ও সন্তানদের আহারের সংস্থান করছেন রাশিদা। তিনি জানান, ‘ভয়াবহ দুঃসময়েও ভিক্ষা করিনি, কারও কাছে হাত পাতিনি। ভাঙা পায়ে কষ্ট হলেও ছাগলগুলোকে সন্তানের মতো লালন করি। একটা প্রতিবন্ধী ভাতা কার্ডের জন্য বহু আবেদন করেও মেলেনি।’

রাশিদার প্রতিবেশী রওশন আরা বেগম বলেন, ‘শত কষ্টের মধ্যেও রাশিদা মাথা উঁচু করে বাঁচতে শিখেছেন। ভাঙা পায়ে ঘুরে ঘুরে ছাগল পালনের মাধ্যমে সন্তানদের মানুষ করছেন- যা এ যুগের অনন্য দৃষ্টান্ত।’

রাশিদার সংগ্রামকে সম্মান জানিয়ে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সুবীর কুমার পাল বলেন, ‘প্রতিবন্ধিতাকে জয় করে যেভাবে সততার সঙ্গে রাশিদা জীবনযাপন করছেন; তা অনুকরণীয়।’

এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আতিকুর রহমান জানান, নতুন করে আবেদন করলে অগ্রাধিকার ভিত্তিতে তার জন্য প্রতিবন্ধী ভাতার কার্ডের ব্যবস্থা করা হবে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বলেন, ‘শারীরিক প্রতিবন্ধী হয়েও রাশিদা কঠোর পরিশ্রমের মাধ্যমে ছাগল পালন করে যে অদম্য মানসিকতার পরিচয় দিয়েছেন, তা অন্য নারীদের স্বাবলম্বী হওয়ার জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত।’

কেএমএএ/আপ্র/২১.১০.২০২৬

সংশ্লিষ্ট খবর

শিশুদের নিরাপত্তার অধিকার নিশ্চিত করা সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব
২১ অক্টোবর ২০২৬

শিশুদের নিরাপত্তার অধিকার নিশ্চিত করা সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব

আজকের শিশুই আগামীর দেশ ও জাতির প্রকৃত সম্পদ। তারাই মূলত দেশ ও জাতি গঠনের কারিগর। একটি শিশুর জন্মের স...

নারীসত্তার পবিত্রতা ও সৃষ্টির শক্তি উপলব্ধির সাধনাই কুমারীপূজা
২১ অক্টোবর ২০২৬

নারীসত্তার পবিত্রতা ও সৃষ্টির শক্তি উপলব্ধির সাধনাই কুমারীপূজা

মাতৃভাব মানবহৃদয়ের অন্যতম পবিত্র অনুভূতি। এই ভাবের মধ্যেই নিহিত রয়েছে স্নেহ, মমতা, শ্রদ্ধা ও শুদ্ধতা...

ডিগ্রিধারী বৃদ্ধিতেও অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতায়নে নারী কম
২১ অক্টোবর ২০২৬

ডিগ্রিধারী বৃদ্ধিতেও অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতায়নে নারী কম

বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) সাম্প্রতিক ‘গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট ২০২৬’ বাংলাদেশের উন্নয়...

দুর্গাপূজার আয়োজক ১১ বছর ধরে একদল নারী উদ্যোক্তা
২১ অক্টোবর ২০২৬

দুর্গাপূজার আয়োজক ১১ বছর ধরে একদল নারী উদ্যোক্তা

চাঁদা সংগ্রহ থেকে বাজার করা, মণ্ডপ সাজানো থেকে শুরু করে পূজার সার্বিক ব্যবস্থাপনা- সবই করেন নিজেরা।...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই