গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মহিলা পরিষদের জরিপ, ছয় থেকে নয় বছরের শিশুরাই ধর্ষণের বেশি শিকার

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:০৭ পিএম, ২৭ জুলাই ২০২৬ | আপডেট: ০৭:৩৪ এএম ২০২৬
মহিলা পরিষদের জরিপ, ছয় থেকে নয় বছরের শিশুরাই ধর্ষণের বেশি শিকার
ছবি

সোমবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে ‘বাংলাদেশে নারী ও কন্যা নির্যাতন চিত্র-২০২৫’ শীর্ষক জরিপের ফল প্রকাশ করে মহিলা পরিষদ -ছবি সংগৃহীত

দেশে কন্যাশিশুদের ওপর যৌন সহিংসতার ভয়াবহ চিত্র উঠে এসেছে বাংলাদেশ মহিলা পরিষদের এক জরিপে। সংগঠনটির তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশে ২৪২ কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ছয় থেকে নয় বছর বয়সী শিশুরা।

সোমবার (২৭ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে ‘বাংলাদেশে নারী ও কন্যা নির্যাতন চিত্র-২০২৫’ শীর্ষক জরিপের ফল প্রকাশ করে মহিলা পরিষদ এ তথ্য জানায়।

১৪টি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদ বিশ্লেষণ করে তৈরি করা এ জরিপে বলা হয়েছে, দুই থেকে ১৮ বছর বয়সী শিশুদের মধ্যে ছয় থেকে নয় বছর বয়সী ৮৬ জন কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছে। এ বয়সী শিশুরাই গত বছর ধর্ষণের শিকার হওয়ার দিক থেকে সবচেয়ে বেশি।

জরিপ অনুযায়ী, এরপর সবচেয়ে বেশি ধর্ষণের শিকার হয়েছে ১০ থেকে ১৩ বছর বয়সী শিশুরা। এ বয়সের ৭০ কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছে। এছাড়া দুই থেকে পাঁচ বছর বয়সী ৪১ শিশু এবং ১৪ থেকে ১৮ বছর বয়সী ৪৫ শিশু ধর্ষণের শিকার হয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়, দুই থেকে ১৮ বছর বয়সী ৬৫ শিশু ধর্ষণচেষ্টার শিকার হয়েছে। একই বয়সসীমার ৫৩ শিশু যৌন হয়রানি বা যৌন সহিংসতার শিকার হয়েছে।

মহিলা পরিষদের সিনিয়র প্রশিক্ষণ ও গবেষণা কর্মকর্তা আফরুজা আরমান অনুষ্ঠানে জরিপের ফলাফল উপস্থাপন করেন। এতে ধর্ষণ, ধর্ষণচেষ্টা ও যৌন হয়রানির পাশাপাশি নারী হত্যা, আত্মহত্যা, যৌতুক নির্যাতন, বাল্যবিবাহসহ নারী ও কন্যাশিশু নির্যাতনের বিভিন্ন চিত্র তুলে ধরা হয়।

অনুষ্ঠানে মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম বলেন, জরিপের তথ্য সমাজের জন্য অত্যন্ত উদ্বেগজনক বাস্তবতা তুলে ধরেছে। তিনি বলেন, নারী সহিংসতার শিকার হওয়ার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট বয়স নেই। ছয় বছরের শিশুর পাশাপাশি ষাটোর্ধ্ব নারীও সহিংসতার ঝুঁকির মধ্যে রয়েছেন।

তিনি বলেন, “কন্যাশিশুদের এই বয়সই প্রমাণ করে, ধর্ষণের জন্য কখনোই ভুক্তভোগী দায়ী নয়। দায়ী অপরাধী এবং সেই সামাজিক মানসিকতা, যা অপরাধকে প্রশ্রয় দেয়।”

ফওজিয়া মোসলেম আরো বলেন, নারী শুধু যৌন সহিংসতার শিকার হচ্ছেন না, তাদের জীবনও ক্রমেই অনিরাপদ হয়ে উঠছে। এটি শুধু নারীর সংকট নয়, বরং পুরো সমাজের নিরাপত্তা ও মানবিকতার সংকট।

জরিপ প্রকাশ অনুষ্ঠানে মহিলা পরিষদের প্রশিক্ষণ, গবেষণা ও পাঠাগার সম্পাদক রীনা আহমেদ উপস্থিত ছিলেন। 
সানা/আপ্র/২৭/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

শিক্ষাজীবনের শুরুটা শিশুর স্বস্তিদায়ক করতে পরিবারের ভূমিকা
০৯ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষাজীবনের শুরুটা শিশুর স্বস্তিদায়ক করতে পরিবারের ভূমিকা

শিক্ষাজীবনের শুরু একটি শিশুর জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়। যে কোনো নতুন জায়গার সঙ্গে মানিয়ে নিতে শিশুদ...

মজুরিভিত্তিক নারী শ্রমিকদের আয় কমে বাড়ছে ভবিষ্যৎ অনিশ্চয়তা
০৯ সেপ্টেম্বর ২০২৬

মজুরিভিত্তিক নারী শ্রমিকদের আয় কমে বাড়ছে ভবিষ্যৎ অনিশ্চয়তা

ঢাকার রাস্তায় সকাল থেকেই তাপের তীব্রতা বাড়তে থাকে। দুপুর গড়ানোর সঙ্গে সঙ্গে পিচঢালা রাস্তা যেন উত্তপ...

স্ক্রিনে আসক্ত শিশুরা হারাচ্ছে শৈশব ও শারীরিক বৃদ্ধি
০৯ সেপ্টেম্বর ২০২৬

স্ক্রিনে আসক্ত শিশুরা হারাচ্ছে শৈশব ও শারীরিক বৃদ্ধি

বাংলাদেশে দুই দশক ধরে অলিম্পিয়াড আন্দোলন বেশ জনপ্রিয়। গণিত অলিম্পিয়াড থেকে শুরু করে দেশে এখন ২৪-২৫ ধ...

রামাবাইয়ের শাড়ি পরে খালি পায়ে ‘ম্যারাথন’ জয়
০৯ সেপ্টেম্বর ২০২৬

রামাবাইয়ের শাড়ি পরে খালি পায়ে ‘ম্যারাথন’ জয়

মেয়ের পড়াশোনার খরচ জোগাতে শাড়ি পরে খালি পায়ে ম্যারাথনে অংশ নিয়ে জয় পেয়েছেন ভারতের মহারাষ্ট্রের বিড জ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই