গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৯ মে ২০২৬

মেনু

কবিতা=============

কপোতাক্ষের কান্না

Super Admin

Super Admin

প্রকাশিত: ১৭:৫১ পিএম, ০৭ মার্চ ২০২৬ | আপডেট: ২৩:৪৭ এএম ২০২৬
কপোতাক্ষের কান্না
ছবি

কপোতাক্ষের কান্না

সেলিমুজ্জামান=================

কপোতাক্ষ, একদিন তুমি ছিলে নীল স্বপ্নের ধারা,
আকাশছোঁয়া রৌদ্র-ছায়ায় ভাসত জীবন সারা।

তীরে তীরে গুনগুনিয়ে গাইতে যৌবনের গান,
তোমার জলে জেগে উঠত সবুজ শস্যের প্রাণ।

আজ তোমার বুকে ফাটল- দীর্ঘশ্বাসে ভরা ক্ষত,
শ্বাস নিতে কষ্ট তোমার, স্তব্ধ ঢেউয়ের রথ।

নীরব আর্তনাদ ভেসে যায় কাদামাখা হাওয়ায়,
শোনে না কেউ-মানুষ আজ নিজস্ব ব্যস্ততায়।

কচুরিপানার ভারে নুয়ে পড়ে ক্লান্ত বুক,
স্বচ্ছ জলের বদলে জমে অভিমানের দুঃখ।

জল নয়, যেন জমাট কষ্ট, স্তরে স্তরে ক্ষয়,
ধূসর বুকে লুকিয়ে রাখো অবহেলার ভয়।

কোথায় হারালো নৌকার সুর, সেই ভাটিয়ালি গান?
মাঝির চোখে লবণজল, নিভে গেছে প্রাণ।

ঘাটে ঘাটে পড়ে আছে স্মৃতির ভাঙা পাল,
নিস্তব্ধতায় ঢেকে গেছে নদীর চঞ্চল কাল।

শৈশবেরা দৌড়াতো তোমার বালুচরের পরে,
আজ সেখানে ধুলোর হাহাকার, শুকনো সময় ঝরে।

কপোতাক্ষ, বলো তুমি- ফিরবে কি সেই দিন?
আবার কি ঢেউ তুলবে প্রাণ, ভরাবে নীলচিন?

মানুষের লোভে ক্ষয়ে গেলে, হলো জীবন শূন্য,
তোমার বুকে লিখে গেলো স্বার্থের নির্মম বর্ণ।

তবু পাড়ে বসে লিখি আমি মৃত্যুভয়ের গান,
কারণ তোমার সাথে জড়িয়ে এই মাটিরই প্রাণ।

তবু আশা রাখি-একদিন জাগবে নব স্রোত,
কলকল ধ্বনি ভেঙে দেবে অবসাদের জোট।

আবার তোমার জলে ফুটবে আকাশভরা রঙ,
ফিরে আসবে মাঝির কণ্ঠে ভাটিয়ালির ঢঙ।

কপোতাক্ষ, তুমি মরো না-
এই আমার মিনতি, প্রার্থনা।
তোমাকে বাঁচাতেই চাই-
এ আমার অঙ্গীকার ও চেতনা।
সানা/আপ্র/৭/৩/২০২৬

সংশ্লিষ্ট খবর

সংস্কৃতি কর্মীদের জন্য বিশেষ কল্যাণ কার্ড চালুর কথা জানালেন মন্ত্রী
১৫ মে ২০২৬

সংস্কৃতি কর্মীদের জন্য বিশেষ কল্যাণ কার্ড চালুর কথা জানালেন মন্ত্রী

সংস্কৃতিকর্মীদের জন্য বিশেষ কল্যাণ কার্ড চালু করা হবে বলে ঘোষণা করেছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধ...

কবিতা: আমার ছাতা তোমার পরম নির্ভরতা
০৮ মে ২০২৬

কবিতা: আমার ছাতা তোমার পরম নির্ভরতা

তানজিদ শুভ্রআকাশের কালো মেঘ আজ ঝরে পড়ুক অঝোর ধারায়,আমি তো রয়েছি পাশে মায়ার নিবিড় এক ছায়ায়।চারপাশে ভি...

লোককথা: রাজকীয় পোশাক ও সিংহাসন ছেড়ে ফকিরি বেশ নেন গাজী
০৮ মে ২০২৬

লোককথা: রাজকীয় পোশাক ও সিংহাসন ছেড়ে ফকিরি বেশ নেন গাজী

১৫৩৮ সাল পর্যন্ত দীর্ঘ ২০০ বছর সুলতানরা এই স্বাধীন বাংলা শাসন করেছিলেন। ওই সময় ঝিনাইদহের বৈরাট নগরে...

স্মরণে রবীন্দ্রনাথ: কিশোর কবির বিশ্বজয়
০৮ মে ২০২৬

স্মরণে রবীন্দ্রনাথ: কিশোর কবির বিশ্বজয়

ড. মো. ফোরকান আলী    রবীন্দ্রনাথের জন্ম হয়েছিল কলকাতার এক পিরালী ব্রাহ্মণ পরিবার...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গ্রামীণ ব্যাংকের উচ্চ সুদহার নিয়ে ব্যাখ্যা চেয়ে হাইকোর্টের রুল জারি

গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণের সুদের হার কেন দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর সুদের হারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাই কোর্ট। আপনি কি মনে করেন- গ্রামীণ ব্যাংক সবচেয়ে চড়া সুদ আদায় করে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 14 ঘন্টা আগে