গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ঢাকায় কিটামিন ল্যাব চীনা তিনজন গ্রেফতার

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩৮ পিএম, ০৭ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৩:৪৭ এএম ২০২৬
ঢাকায় কিটামিন ল্যাব চীনা তিনজন গ্রেফতার
ছবি

গ্রেফতার তিন চীনা নাগরিক -ছবি সংগৃহীত

ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে রাজধানীর একটি ফ্ল্যাটে গোপনে ল্যাব স্থাপন করে কিটামিন নামের ভয়ংকর মাদক উৎপাদন ও আন্তর্জাতিকভাবে পাচারের অভিযোগে তিন চীনা নাগরিককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

গ্রেফতাররা হলেন ৫৯ বছর বয়সী বিন, ৬২ বছর বয়সী ইয়াং চুনশেং এবং ৩৬ বছর বয়সী ইউ ঝে। তাদের কাছ থেকে ৬ কেজি ৩০০ গ্রাম কিটামিন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফ। তিনি বলেন, দীর্ঘদিন নজরদারির পর গোপন তথ্যের ভিত্তিতে ২৫ মার্চ একটি আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিস অফিসে সন্দেহজনক পার্সেল জব্দ করা হয়। একটি ব্লুটুথ স্পিকারের ভেতরে লুকানো অবস্থায় ৫০ গ্রাম কিটামিন পাওয়া যায়, যা পরীক্ষায় নিশ্চিত করা হয়।

এরপর তথ্য বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় রাজধানীর উত্তরা এলাকায় চক্রটির অবস্থান শনাক্ত করা হয়। পরে ওই এলাকার একটি আবাসিক ফ্ল্যাটে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়।

অধিদপ্তরের মহাপরিচালক জানান, ওই ফ্ল্যাটের একটি কক্ষকে অস্থায়ী ল্যাব হিসেবে ব্যবহার করে তরল কিটামিনকে রাসায়নিক প্রক্রিয়ায় পাউডারে রূপান্তর করা হতো। পরে তা প্যাকেটজাত করে আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চীন, শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশে পাঠানো হতো।

তিনি আরো জানান, এই চক্রটি ডার্ক ওয়েবের মাধ্যমে আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করত এবং ক্রিপ্টোকারেন্সি, বিশেষ করে টিআরোএন নেটওয়ার্ক ব্যবহার করে অর্থ লেনদেন করত। নির্দিষ্ট পরিমাণ ডিজিটাল মুদ্রা জমা হলে তা একসঙ্গে উত্তোলন করা হতো।

গ্রেফতাররা এনক্রিপ্টেড যোগাযোগ, ভুয়া পরিচয়পত্র ব্যবহার এবং নিয়মিত সিম ও মোবাইল পরিবর্তনের মাধ্যমে তাদের পরিচয় গোপন রাখত বলেও জানান তিনি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে দীর্ঘদিন ধরে যাতায়াতের সুযোগ নিয়ে রাজধানীতে ল্যাব স্থাপন করে এই কার্যক্রম চালাচ্ছিল।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদক তৈরির কাঁচামাল সংগ্রহ ও স্থানীয় কোনো চক্রের সম্পৃক্ততা আছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে। 
সানা/আপ্র/৭/৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

বন্ধুকে খুন করে মাটিচাপা, ওপর থেকে সিমেন্ট ঢালাই
১১ সেপ্টেম্বর ২০২৬

বন্ধুকে খুন করে মাটিচাপা, ওপর থেকে সিমেন্ট ঢালাই

পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে রাজধানীর লালবাগে ব্যবসায়ী বন্ধু শেখ ওয়াসিম রনিকে (৪৩) হত্যার পর লাশ মাট...

শাহজালালে ৭৪ ভরি স্বর্ণালংকারসহ আটক তিনজন
১১ সেপ্টেম্বর ২০২৬

শাহজালালে ৭৪ ভরি স্বর্ণালংকারসহ আটক তিনজন

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৭৪ ভরি স্বর্ণালংকারসহ চোরাচালান চক্রের তিন সদস্যকে...

কাপড়ের রোলের আড়ালে শাহজালালে মিলল ১,৬৫৫ মোবাইল
০৯ সেপ্টেম্বর ২০২৬

কাপড়ের রোলের আড়ালে শাহজালালে মিলল ১,৬৫৫ মোবাইল

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ারফ্রেইট এলাকা থেকে কাপড়ের রোলের আড়ালে অবৈধভাবে আনা ১...

চাঁদা না দিলে ১০০ পুলিশ থাকলেও গুলি, চিকিৎসককে হুমকি
০৮ সেপ্টেম্বর ২০২৬

চাঁদা না দিলে ১০০ পুলিশ থাকলেও গুলি, চিকিৎসককে হুমকি

চট্টগ্রামে এক চিকিৎসকের কাছে বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদ এবং তাঁর সহযোগী মো....

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই