গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ভোজ্যতেল মজুত ও কারসাজি রোধে বিজিবি-র‌্যাবের অভিযান

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:১৮ পিএম, ১০ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৯:০০ এএম ২০২৬
ভোজ্যতেল মজুত ও কারসাজি রোধে বিজিবি-র‌্যাবের অভিযান
ছবি

ছবি সংগৃহীত

দেশে ভোজ্যতেলের বাজার স্থিতিশীল রাখা, অবৈধ মজুত, চোরাচালান ও বাজার কারসাজি প্রতিরোধে কঠোর অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভোজ্যতেল জব্দ, জরিমানা আদায় এবং একাধিক অনিয়ম উদঘাটন করা হয়েছে।

বিজিবির তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম তিন মাসে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ হাজার ৪২৫ লিটার ভোজ্যতেল জব্দ করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) বিজিবির সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।

সংস্থাটি জানায়, জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত জয়পুরহাট, সাতক্ষীরা, যশোর, ফেনী, কক্সবাজার ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন জেলায় অভিযান চালানো হয়। ২০২৪ সালে ১৩ হাজার ১৭৭ লিটার এবং ২০২৫ সালে ৩০ হাজার ৯২ লিটার ভোজ্যতেল জব্দ করা হয়। সব মিলিয়ে গত তিন বছরে মোট ৪৩ হাজার ২৬৯ লিটার তেল উদ্ধার করা হয়েছে।

সর্বশেষ নারায়ণগঞ্জের রূপগঞ্জে র‌্যাবের সঙ্গে যৌথ অভিযানে প্রায় ২ হাজার লিটার খোলা সয়াবিন তেল জব্দ করা হয়। এ সময় খোলা তেল সংগ্রহ করে বোতলজাতকরণ এবং বিভিন্ন ব্র্যান্ডের স্টিকার ব্যবহার করে বাজারজাত করার প্রমাণ পাওয়া যায়।

অন্যদিকে র‌্যাব জানিয়েছে, কৃত্রিম সংকট ও বাজার অস্থিরতা রোধে দেশের বিভিন্ন এলাকায় ২০টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসব অভিযানে ১ লাখ ৬৫ হাজার ২৫ লিটার ভোজ্যতেলের অস্বাভাবিক মজুত শনাক্ত করা হয় এবং মোট ৩ লাখ ৫৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে ফেনী, যশোর, রংপুর, মৌলভীবাজার, নরসিংদীসহ বিভিন্ন জেলায় একাধিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। ঢাকার বিভিন্ন এলাকায় ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং কিছু এলাকায় অনিয়ম না পাওয়ায় সতর্কতামূলক নির্দেশনা দেওয়া হয়।

শ্যামপুরের জুরাইন বাজার এলাকায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ চাল ও আটা উদ্ধার করে একটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়। বিজিবি ও র‌্যাব উভয় সংস্থা জানিয়েছে, বাজার নিয়ন্ত্রণে রাখতে সীমান্ত ও অভ্যন্তরীণ এলাকায় নজরদারি, টহল ও যৌথ অভিযান আরো জোরদার করা হয়েছে এবং এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
সানা/আপ্র/১০/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বন্ধুকে খুন করে মাটিচাপা, ওপর থেকে সিমেন্ট ঢালাই
১১ সেপ্টেম্বর ২০২৬

বন্ধুকে খুন করে মাটিচাপা, ওপর থেকে সিমেন্ট ঢালাই

পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে রাজধানীর লালবাগে ব্যবসায়ী বন্ধু শেখ ওয়াসিম রনিকে (৪৩) হত্যার পর লাশ মাট...

শাহজালালে ৭৪ ভরি স্বর্ণালংকারসহ আটক তিনজন
১১ সেপ্টেম্বর ২০২৬

শাহজালালে ৭৪ ভরি স্বর্ণালংকারসহ আটক তিনজন

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৭৪ ভরি স্বর্ণালংকারসহ চোরাচালান চক্রের তিন সদস্যকে...

কাপড়ের রোলের আড়ালে শাহজালালে মিলল ১,৬৫৫ মোবাইল
০৯ সেপ্টেম্বর ২০২৬

কাপড়ের রোলের আড়ালে শাহজালালে মিলল ১,৬৫৫ মোবাইল

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ারফ্রেইট এলাকা থেকে কাপড়ের রোলের আড়ালে অবৈধভাবে আনা ১...

চাঁদা না দিলে ১০০ পুলিশ থাকলেও গুলি, চিকিৎসককে হুমকি
০৮ সেপ্টেম্বর ২০২৬

চাঁদা না দিলে ১০০ পুলিশ থাকলেও গুলি, চিকিৎসককে হুমকি

চট্টগ্রামে এক চিকিৎসকের কাছে বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদ এবং তাঁর সহযোগী মো....

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই