গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

দুর্নীতি প্রতিরোধে ডিসিদের সহযোগিতা চায় দুদক

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪৯ পিএম, ০৬ মে ২০২৬ | আপডেট: ১৩:৩১ এএম ২০২৬
দুর্নীতি প্রতিরোধে ডিসিদের সহযোগিতা চায় দুদক
ছবি

দুদক সচিব মোহাম্মদ খালেদ রহীম

শিক্ষা প্রতিষ্ঠানসহ জেলা পর্যায়ে সর্বত্র দুর্নীতি প্রতিরোধ প্রচারাভিযানের জন্য জেলা প্রশাসকদের সহযোগিতা চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

চার দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিন বুধবার (৬ এপ্রিল) দুদক সংক্রান্ত কার্য অধিবেশন শেষে দুদক সচিব মোহাম্মদ খালেদ রহীম সাংবাদিকদের এ কথা জানান।

দুদক সচিব বলেন, দুদকের বর্তমান কাঠামোতে যে কাজগুলো করা হচ্ছে সে সম্পর্কে জেলা প্রশাসকদের ধারণা দেওয়া হয়েছে। দুর্নীতি প্রতিরোধমূলক যে কাজগুলো আছে সেখানে জেলা প্রশাসকদের ভূমিকা রয়েছে। বিশেষত দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির বিষয়ে জেলা প্রশাসকদের সক্রিয় ভূমিকা পালন করতে বলা হয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠানের দুর্নীতি বিরোধী লিফলেট ও সততা স্টোর চালুর বিষয় তিনি বলেন, ‘‘শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সততা স্টোর আছে। এই স্টোরগুলো অনেক ক্ষেত্রেই খুব ভালোভাবে কাজ করছে না। ডিসিরা যখন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন যান সেখানে এগুলো ভালোভাবে চলছে কিনা সেই জিনিসগুলো দেখবেন, কোথাও সহযোগিতার দরকার হলে আমাদের জানাবেন। আমরা সহযোগিতা করবো।’’

ইদানিং মাঠ পর্যায়ে দুদক অথবা বিভিন্ন পর্যায়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নাম ব্যবহার করে কিছু প্রতারণার অভিযোগ আসছে উল্লেখ করে তিনি বলেন, ‘‘এই বিষয়গুলো নিয়ে আমরা তাদের একটু সতর্ক করেছি। এমনকি আমাদের কর্মকর্তাদের নাম দিয়েও যদি এ ধরনের কোনো প্রচারণা তারা চালায় অবশ্যই যেন তাৎক্ষণিকভাবে আমাদের ১০৬ হটলাইন নাম্বারও জানিয়ে দেওয়া হয়। আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেবো।’’
সানা/আপ্র/৬/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বন্ধুকে খুন করে মাটিচাপা, ওপর থেকে সিমেন্ট ঢালাই
১১ সেপ্টেম্বর ২০২৬

বন্ধুকে খুন করে মাটিচাপা, ওপর থেকে সিমেন্ট ঢালাই

পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে রাজধানীর লালবাগে ব্যবসায়ী বন্ধু শেখ ওয়াসিম রনিকে (৪৩) হত্যার পর লাশ মাট...

শাহজালালে ৭৪ ভরি স্বর্ণালংকারসহ আটক তিনজন
১১ সেপ্টেম্বর ২০২৬

শাহজালালে ৭৪ ভরি স্বর্ণালংকারসহ আটক তিনজন

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৭৪ ভরি স্বর্ণালংকারসহ চোরাচালান চক্রের তিন সদস্যকে...

কাপড়ের রোলের আড়ালে শাহজালালে মিলল ১,৬৫৫ মোবাইল
০৯ সেপ্টেম্বর ২০২৬

কাপড়ের রোলের আড়ালে শাহজালালে মিলল ১,৬৫৫ মোবাইল

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ারফ্রেইট এলাকা থেকে কাপড়ের রোলের আড়ালে অবৈধভাবে আনা ১...

চাঁদা না দিলে ১০০ পুলিশ থাকলেও গুলি, চিকিৎসককে হুমকি
০৮ সেপ্টেম্বর ২০২৬

চাঁদা না দিলে ১০০ পুলিশ থাকলেও গুলি, চিকিৎসককে হুমকি

চট্টগ্রামে এক চিকিৎসকের কাছে বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদ এবং তাঁর সহযোগী মো....

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই