গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২০ জুন ২০২৬

মেনু

কদমতলীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫১ পিএম, ১৯ জুন ২০২৬ | আপডেট: ০০:০১ এএম ২০২৬
কদমতলীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
ছবি

ছবি সংগৃহীত

রাজধানীর কদমতলী পূর্ব জুরাইন এলাকায় মধ্যরাতে ব্যবসা শেষে বাড়ি ফেরার পথে মো. কুদ্দুস (৫০) নামে এক সবজি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

গত বৃহস্পতিবার (১৮ জুন) রাত পৌনে ১২টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত কুদ্দুস পূর্ব জুরাইন দারোগাবাড়ি রোডের ৯১/এ নম্বর বাসার বাসিন্দা ছিলেন। তিনি স্থানীয় বৌ বাজারে সবজি ব্যবসা করতেন বলে জানিয়েছেন স্বজনরা।

তাকে হাসপাতালে নিয়ে আসা বাড়ির মালিক কামাল শিকদার জানান, রাতের দিকে ব্যবসা শেষে কুদ্দুস পূর্ব জুরাইনের নবারণ গলির পপি স্কুলের সামনের সড়ক দিয়ে বাসায় ফিরছিলেন। এ সময় অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

সানা/কেএমএএ/আপ্র/১৯/৬/২০২৬

সংশ্লিষ্ট খবর

মোহাম্মদপুরে বাসার সামনে বিএনপি নেতাকে কুপিয়ে জখম
১৯ জুন ২০২৬

মোহাম্মদপুরে বাসার সামনে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

ঢাকার মোহাম্মদপুরে নিজ বাসার সামনে ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর...

টঙ্গীতে হানি ট্র্যাপে যুবক জিম্মি, দুই নারীসহ সংঘবদ্ধ চক্রের তিন সদস্য গ্রেফতার
১৯ জুন ২০২৬

টঙ্গীতে হানি ট্র্যাপে যুবক জিম্মি, দুই নারীসহ সংঘবদ্ধ চক্রের তিন সদস্য গ্রেফতার

শাহজাহান শোভন, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে হানি ট্র্যাপের ফাঁদে ফেলে এক যুবককে জিম্...

ঢাকায় ‘ভইরা-দে গ্রুপের’ ৩ সদস্য র‍্যাবের হাতে গ্রেফতার
১৭ জুন ২০২৬

ঢাকায় ‘ভইরা-দে গ্রুপের’ ৩ সদস্য র‍্যাবের হাতে গ্রেফতার

রাজধানী ঢাকার মিরপুর ও পল্লবী এলাকায় ত্রাস সৃষ্টি করা কিশোর গ্যাং ‘ভইরা-দে গ্রুপের’ অন্যতম সদস্য শিশ...

আদাবরে সকালে কুপিয়ে ছিনতাই, বিকালে পুলিশের ওপর হামলা
১৬ জুন ২০২৬

আদাবরে সকালে কুপিয়ে ছিনতাই, বিকালে পুলিশের ওপর হামলা

রাজধানীর আদাবর এলাকায় সকালে এক বিকাশ এজেন্টকে কুপিয়ে প্রায় সাড়ে তিন লাখ টাকা ছিনতাইয়ের ঘটনার পর বিকা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

মেসিই সর্বকালের সেরা, বললেন রোনালদো

আর কোনো বিতর্ক নয়, কোনো লুকোছাপাও নয়—লিওনেল মেসিকেই সর্বকালের সেরা ফুটবলার হিসেবে মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো নাজারিও। আপনি কি রোনালদোর কথায় একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে