গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সাতক্ষীরায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, জানত না পুলিশ

আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা প্রতিনিধি

আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ০১:৩০ পিএম, ১৫ আগস্ট ২০২৬ | আপডেট: ০৬:৩০ এএম ২০২৬
সাতক্ষীরায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, জানত না পুলিশ
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

১৫ আগস্ট ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সাতক্ষীরায় মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে শহরের বাইপাস সড়ক এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে বাইপাস সড়ক এলাকায় হঠাৎ করে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী একত্রিত হয়ে একটি মিছিল বের করেন। মিছিলে তারা ১৫ আগস্ট ও শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে বিভিন্ন স্লোগান দেন। মিছিলটির নেতৃত্বে ছিলেন ছাত্রলীগ নেতা মৃণাল মণ্ডল।

মিছিলটি সড়ক ধরে কিছু দূর অগ্রসর হওয়ার পর দ্রুত শেষ হয়ে যায়। পুরো ঘটনা স্বল্প সময়ের মধ্যে ঘটায় এলাকায় সাময়িক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুর রহমান বলেন, বিষয়টি সম্পর্কে পুলিশ আগে থেকে অবগত ছিল না। তিনি জানান, “আমরা আগে থেকে এ বিষয়ে কোনো তথ্য পাইনি। তবে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।”

পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে সংশ্লিষ্টদের পরিচয় ও সম্পৃক্ততা যাচাই করা হবে।
সানা/আপ্র/১৫/৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

টঙ্গীতে আওয়ামী লীগের তিন নেতাকর্মী গ্রেফতার
১৩ সেপ্টেম্বর ২০২৬

টঙ্গীতে আওয়ামী লীগের তিন নেতাকর্মী গ্রেফতার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে মহানগর গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশের পৃথক অভিযানে কার্য...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই