গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

মেনু

বাসিন্দাদের আতঙ্ক ঘাটাইলের দেওপাড়ার খাগড়া ব্রিজ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৭:০৫ পিএম, ২৪ আগস্ট ২০২৬ | আপডেট: ১৭:২৮ এএম ২০২৬
বাসিন্দাদের আতঙ্ক ঘাটাইলের দেওপাড়ার খাগড়া ব্রিজ
ছবি

ছবি সংগৃহীত

মো: আকরাম হোসেন, টাঙ্গাইল: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেওপাড়া ইউনিয়নের খাগড়া ব্রিজটি স্থানীয় বাসিন্দাদের জন্য চরম আতঙ্কের নাম। ব্রিজটি বেশ কিছুদিন ধরেই ভগ্নদশায় রয়েছে। সেতুর বিভিন্ন অংশের প্লাস্টার খসে পড়েছে, দেখা দিয়েছে ছোট-বড় ফাটল এবং নেই কোনো কার্যকর রেলিং বা সুরক্ষা ব্যবস্থা। প্রতিদিন এই ব্রিজের ওপর দিয়ে শত শত অটো রিকশা, সিএনজি, মোটরসাইকেলসহ পথচারীরা যাতায়াত করেন। জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে গিয়ে প্রায় প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। ক্ষুব্ধ ও আতঙ্কিত এলাকাবাসী অবিলম্বে ব্রিজটি সংস্কার বা নতুন করে নির্মাণের দাবি জানিয়েছেন। 
স্থানীয়দের মতে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলা ও তদারকির অভাবে এই ঝুঁকিপূর্ণ ব্রিজটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। আর কোনো প্রাণহানি বা বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য স্থানীয় প্রশাসন ও সড়ক বিভাগের প্রতি বিনীত অনুরোধ জানিয়েছেন ঘাটাইলবাসী।
সানা/কেএমএএ/আপ্র/২৪/৮/২০২৬

 

 

 

সংশ্লিষ্ট খবর

দিনব্যাপী নিরাপদ অভিবাসন, মানব পাচার বিষয়ে প্রশিক্ষণ সম্পন্ন
২৯ অক্টোবর ২০২৬

দিনব্যাপী নিরাপদ অভিবাসন, মানব পাচার বিষয়ে প্রশিক্ষণ সম্পন্ন

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর এ ব্র্যাক মাইগ্রেশন প্রকল্পের আয়োজনে ও ইউরোপীয় ইউনিয়ন-এর অর্থায়নে ২৯...

সখীপুরে পরিত্যক্ত বাক্স থেকে ১২টি পুরোনো গ্রেনেড উদ্ধার
২৯ অক্টোবর ২০২৬

সখীপুরে পরিত্যক্ত বাক্স থেকে ১২টি পুরোনো গ্রেনেড উদ্ধার

মোঃ আকরাম হোসেন: টাইলের সখীপুরে একটি পরিত্যক্ত কাঠের বাক্স থেকে ১২টি গ্রেনেড সদৃশ পুরোনো বস্তু উদ্ধা...

ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত  শিক্ষার্থীকে সংবর্ধনা
২৯ অক্টোবর ২০২৬

ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা

ঘোড়াঘাট প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জাতীয় পর্যায়ে, কাব শাপলা অ্যাওয়ার্...

হ্যাকারচক্রের ফাঁদে বয়স্ক, প্রতিবন্ধী ও বিধবা ভাতাভোগীরা দিশেহারা
২৯ অক্টোবর ২০২৬

হ্যাকারচক্রের ফাঁদে বয়স্ক, প্রতিবন্ধী ও বিধবা ভাতাভোগীরা দিশেহারা

‎এস  এ খান শিল্টু: সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় দেওয়া...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে