গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

কারাগারে মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় দাস

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশিত: ২১:০১ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২২:০১ এএম ২০২৬
কারাগারে মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় দাস
ছবি

চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী -প্রতিনিধির পাঠানো ছবি

প্যারোলে মুক্তির পর এবার চট্টগ্রাম কারাগারের ভেতরে মৃত মায়ের ‘আদ্যশ্রাদ্ধ’ অনুষ্ঠান করতে চান রাষ্ট্রদ্রোহ ও আইনজীবী হত্যার মামলায় কারাবন্দি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। এ জন্য ধর্মীয় উপকরণসহ একজন পুরোহিতকে কারাগারে প্রবেশ এবং শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজনের অনুমতি চেয়ে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করেছেন চিন্ময়ের বড় ভাই রঞ্জন কুমার ধর।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক বলেন, প্যারোলে মুক্তির জন্য জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতির প্রয়োজন ছিল। সেই অনুমতি দেওয়া হয়েছে। তবে নতুন আবেদনের ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতির প্রয়োজন নেই। কারাবিধি অনুযায়ী এ বিষয়ে জেলা সুপার সিদ্ধান্ত নেবেন।

অন্যদিকে চট্টগ্রাম বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি-প্রিজন্স) মোহাম্মদ ছগির মিয়া বলেন, এ ধরনের আবেদন খুবই বিরল। কারাবিধিতে এ বিষয়ে স্পষ্ট করে কিছু বলা নেই। যেহেতু এটি ধর্মীয় বাধ্যবাধকতার বিষয় এবং বন্দিও একজন বিশেষ বন্দি, তাই বিশেষ বিবেচনায় সিদ্ধান্ত হতে পারে। তবে তার ভাষ্য অনুযায়ী, সেই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার জেলা ম্যাজিস্ট্রেটের। কারাবিধির বাইরে জেল কর্তৃপক্ষ কোনো সিদ্ধান্ত নিতে পারে না।

এর আগে গত ১০ সেপ্টেম্বর চিন্ময়ের মা সন্ধ্যা রাণী ধর মারা যান। মায়ের শেষকৃত্যে অংশ নিতে জেলা ম্যাজিস্ট্রেট তাকে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দিয়েছিলেন।

এরপর চিন্ময়ের বড় ভাই রঞ্জন কুমার ধর নতুন করে আবেদন করেন। আবেদনে সনাতন ধর্মীয় অনুশাসন ও শাস্ত্রীয় আচারের কথা উল্লেখ করে আগামী ২০ সেপ্টেম্বর চট্টগ্রাম কারাগারের ভেতরে চিন্ময়ের মায়ের আদ্যশ্রাদ্ধ অনুষ্ঠান আয়োজনের সুযোগ দেওয়ার আবেদন করা হয়েছে।

এ জন্য শ্রাদ্ধের প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে হারাধন রুদ্র নামে একজন পুরোহিতকে কারাগারের ভেতরে প্রবেশের অনুমতি চাওয়া হয়েছে।

চিন্ময় কৃষ্ণ দাস ইসকনের সাবেক সংগঠক এবং সম্মিলিত সনাতনি জাগরণ জোটের মুখপাত্র। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় ২০২৪ সালের ২৫ নভেম্বর গ্রেফতারের পর থেকে তিনি কারাগারে রয়েছেন। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাসহ তার বিরুদ্ধে মোট ছয়টি মামলা রয়েছে।
সানা/ডিসি/আপ্র/১৫/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

পাবনায় শিশু সাকিব হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
১৫ সেপ্টেম্বর ২০২৬

পাবনায় শিশু সাকিব হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

ফরিদপুর (পাবনা) প্রতিনিধি: পাবনার ফরিদপুর উপজেলায় অটোভ্যানচালক শিশু সাকিব আল হাসান (১৩) হত্যা মামলার...

সরকারি চাকরিজীবীদের কাজ কিছু চুরি, কিছু কাজ করা: বনমন্ত্রী
১৫ সেপ্টেম্বর ২০২৬

সরকারি চাকরিজীবীদের কাজ কিছু চুরি, কিছু কাজ করা: বনমন্ত্রী

রাজনীতিবিদদের কাজ বক্তৃতা দেওয়া আর সরকারি চাকরিজীবীদের কাজ কিছু চুরি করা, কিছু কাজ করা’- এমন মন্তব্য...

বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, তদন্তেও অর্থ আত্মসাতের তথ্য
১৫ সেপ্টেম্বর ২০২৬

বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, তদন্তেও অর্থ আত্মসাতের তথ্য

একেএম ফজলুল হক, চট্টগ্রাম: বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) চট্টগ্রাম কেন্দ্রে ভুয়া বিল-ভাউচার, কাল্পনিক...

অনলাইন স্ক্যামিংয়ের অভিযোগে চট্টগ্রামে ৬৩ বিদেশির রিমান্ড
১৫ সেপ্টেম্বর ২০২৬

অনলাইন স্ক্যামিংয়ের অভিযোগে চট্টগ্রামে ৬৩ বিদেশির রিমান্ড

চট্টগ্রাম মহানগরের পশ্চিম খুলশী-জালালাবাদ এলাকায় অনলাইন স্ক্যামিংয়ের অভিযোগে গ্রেফতার ৬৩ বিদেশি নাগর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই