গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ফারুক ওয়াসিফের পিআইবি মহাপরিচালকের মেয়াদ বাড়লো

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৯ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২২:০৩ এএম ২০২৬
ফারুক ওয়াসিফের পিআইবি মহাপরিচালকের মেয়াদ বাড়লো
ছবি

ফারুক ওয়াসিফ -ফাইল ছবি

সাংবাদিকতা প্রশিক্ষণ, গবেষণা ও পেশাগত উন্নয়নের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক হিসেবে আরো এক বছরের জন্য দায়িত্ব পেয়েছেন ফারুক ওয়াসিফ।

গত সোমবার (১৪ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

আদেশে বলা হয়েছে, অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এক বছর মেয়াদে ফারুক ওয়াসিফকে পিআইবির মহাপরিচালক পদে পুনরায় চুক্তিভিত্তিক দায়িত্ব দেওয়া হয়েছে।

জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকার দুই বছরের জন্য ফারুক ওয়াসিফকে পিআইবির মহাপরিচালকের দায়িত্ব দেয়। এরপর থেকে পিআইবির গণমাধ্যমবিষয়ক দ্বিমাসিক সাময়িকী ‘নিরীক্ষা’র সম্পাদকের দায়িত্বও পালন করছেন তিনি।

কলাম লেখক ফারুক ওয়াসিফ এর আগে দৈনিক সমকালের পরিকল্পনা সম্পাদক ছিলেন। এর আগে এক যুগের বেশি সময় দৈনিক প্রথম আলোয় কাজ করেছেন এবং সেখানে সর্বশেষ সহকারী সম্পাদকের দায়িত্ব পালন করেন। মাঝে প্রথমা প্রকাশনের চিন্তা ও গবেষণাভিত্তিক ত্রৈমাসিক সাময়িকী ‘প্রতিচিন্তা’র নির্বাহী সম্পাদক ছিলেন তিনি।

বগুড়ার ফারুক ওয়াসিফ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। ছাত্রজীবনে কবিতা ও গল্প লেখার পাশাপাশি প্রতিরোধী বাম রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। তার প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে ‘জল জবা জয়তুন’, ‘বিস্মরণের চাবুক’ ও ‘তমোহা পাথর’।

তার প্রবন্ধগ্রন্থের মধ্যে রয়েছে ‘বাসনার রাজনীতি, কল্পনার সীমা’, ‘জীবনানন্দের মায়াবাস্তব’, ‘জরুরি অবস্থার আমলনামা’ এবং ‘ইতিহাসের করুণ কঠিন ছায়াপাতের দিনে’। ‘সাদ্দামের শেষ জবানবন্দি’ তার অনুবাদগ্রন্থ।
সানা/ডিসি/আপ্র/১৫/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ
১৫ সেপ্টেম্বর ২০২৬

সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাত আসাম...

বাক্স্বাধীনতা নিয়ে মাহদীর দাবি, টিআইবির তথ্যে ভিন্ন চিত্র
১৫ সেপ্টেম্বর ২০২৬

বাক্স্বাধীনতা নিয়ে মাহদীর দাবি, টিআইবির তথ্যে ভিন্ন চিত্র

‘গণতন্ত্র, মানবাধিকার ও জবাবদিহিমূলক সরকারব্যবস্থা’ শীর্ষক আলোচনা

হাসিনাকে চাইছি, কাদেরসহ অন্যদের চাইব না কেন
১৫ সেপ্টেম্বর ২০২৬

হাসিনাকে চাইছি, কাদেরসহ অন্যদের চাইব না কেন

ব্রিফিংয়ে উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

দুই টার্মিনালে সক্ষমতার ৯০ শতাংশ এলএনজি, সরবরাহ ২৬১০
১৫ সেপ্টেম্বর ২০২৬

দুই টার্মিনালে সক্ষমতার ৯০ শতাংশ এলএনজি, সরবরাহ ২৬১০

মহেশখালীর দুই ভাসমান এলএনজি টার্মিনাল থেকে সরবরাহ বাড়ায় দেশে গ্যাসের মোট সরবরাহ বেড়ে দৈনিক ২ হাজার ৬...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই