খুলনায় পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৬০০ পিস ইয়াবাসহ এক নারীকে গ্রেফতার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে লবণচরা থানা পুলিশ ঢাকা-খুলনা মহাসড়কের জব্বার সড়কের বিপরীত পাশে নিউটাউন আবাসিক এলাকার সামনে যাত্রীবাহী একটি গাড়িতে তল্লাশি চালায়। এ সময় এক নারী যাত্রীর গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি শুরু করে। পরে তার সঙ্গে থাকা ব্যাগ থেকে ১ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত নারীর নাম এলিজা ওরফে লিজা (২০)। তিনি পিরোজপুর সদর থানার ছোট জুসখোলা গ্রামের বাসিন্দা। তার বাবা ছলেমান শেখ এবং মা মোছা. রাবেয়া বেগম। ডাকঘর শিকদার মল্লিক, থানা পিরোজপুর সদর, জেলা পিরোজপুর।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত নারীর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সানা/আপ্র/১৬/৯/২০২৬