গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

মেনু

মেহেরপুরে পিআইডির সেমিনারে মূলধারার সাংবাদিকদের বাদ দেওয়ার অভিযোগ

জেলা প্রতিনিধি, মেহেরপুর

জেলা প্রতিনিধি, মেহেরপুর

প্রকাশিত: ২১:৫১ পিএম, ১৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ২২:৪৩ এএম ২০২৬
মেহেরপুরে পিআইডির সেমিনারে মূলধারার সাংবাদিকদের বাদ দেওয়ার অভিযোগ
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

এস এ খান শিল্টু: মেহেরপুরে মূলধারার গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের বাদ দিয়ে কয়েকটি গণমাধ্যমের প্রতিনিধিদের নিয়ে সেমিনার আয়োজনের অভিযোগ উঠেছে তথ্য অধিদপ্তরের (পিআইডি) কর্মকর্তাদের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে সেমিনার বর্জন করেছে মেহেরপুর রিপোর্টার্স ক্লাব ও মেহেরপুর জেলা প্রেসক্লাব। অভিযোগের বিষয়ে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন সেমিনারের সভাপতি খুলনার অতিরিক্ত তথ্য কর্মকর্তা মেহেদী হাসান।

বুধবার (১৪ অক্টোবর) সকালে মেহেরপুর জেলা প্রশাসকের মিনি সম্মেলনকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

অভিযোগকারীদের দাবি, মূলধারার গণমাধ্যমে কর্মরত একাধিক সাংবাদিককে আমন্ত্রণ জানানো হয়নি। এমনকি বাংলাদেশ সরকারের প্রতিষ্ঠান বাংলাদেশ বেতারের সংবাদদাতাকেও সেমিনারে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়নি। মেহেরপুরের গুটিকয়েক সাংবাদিক ও প্রেসক্লাবের সদস্যকে প্রভাবিত করে এ আয়োজন করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

এ ছাড়া গণমাধ্যমের প্রতিনিধি না হয়েও পরিচয় দিয়ে সেমিনারে অংশ নেওয়া এবং স্কুল-কলেজের পাঠদান ফাঁকি দিয়ে শিক্ষকদের অনুষ্ঠানে উপস্থিত থাকার অভিযোগও উঠেছে।

মেহেরপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি মাহাবুবুল হক পোলেন বলেন, সেমিনারে অংশ নেওয়া অনেকেই নিজেদের মূলধারার গণমাধ্যমের সাংবাদিক হিসেবে পরিচয় দিলেও তাঁদের সংবাদ সংশ্লিষ্ট গণমাধ্যমে প্রকাশিত হয় না। তাঁরা নিয়মিত সংবাদ সংগ্রহের কাজেও যুক্ত থাকেন না। বিভিন্ন সেমিনার ও প্রশিক্ষণে তাঁদের দেখা যায়।

তিনি বলেন, মেহেরপুর রিপোর্টার্স ক্লাবে একাধিক মূলধারার গণমাধ্যমের সাংবাদিক থাকলেও তাঁদের সেমিনারে আমন্ত্রণ জানানো হয়নি। এ কারণে ক্ষোভ প্রকাশ করে মেহেরপুর রিপোর্টার্স ক্লাব ও মেহেরপুর জেলা প্রেসক্লাব সেমিনার বর্জন করেছে।

এ বিষয়ে খুলনার অতিরিক্ত তথ্য কর্মকর্তা মেহেদী হাসান মূলধারার সাংবাদিকদের সেমিনারে অন্তর্ভুক্ত করতে না পারায় দুঃখ প্রকাশ করেন এবং ক্ষমা চান।

সেমিনারে সভাপতিত্ব করেন খুলনার অতিরিক্ত তথ্য কর্মকর্তা মেহেদী হাসান। প্রধান অতিথি ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক শিল্পী রানী রায়। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামিনুর রহমান খান ও জেলা তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদসহ অন্যরা।
সানা/আপ্র/১৪/১০/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

আলতাফ হোসেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে গোবিন্দগঞ্জে স্মরণসভা ও দোয়া
১৪ অক্টোবর ২০২৬

আলতাফ হোসেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে গোবিন্দগঞ্জে স্মরণসভা ও দোয়া

এ টি এম সাজ্জাদ হোসেন সাবু, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা সভ...

বাগেরহাটে জাতীয় ইমাম ও খতিব সংস্থার ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত
১৪ অক্টোবর ২০২৬

বাগেরহাটে জাতীয় ইমাম ও খতিব সংস্থার ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

বাগেরহাটে জাতীয় ইমাম ও খতিব সংস্থা বাংলাদেশের উদ্যোগে ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩...

ধর্ম অবমাননার অভিযোগে সাতক্ষীরায় যুবককে পিটিয়ে হত্যা
১৪ অক্টোবর ২০২৬

ধর্ম অবমাননার অভিযোগে সাতক্ষীরায় যুবককে পিটিয়ে হত্যা

সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীম (৩৮) নামের এক যুবককে দফায় দফায় পিটিয়ে...

অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত রাখবে বিএসটিআই
১৪ অক্টোবর ২০২৬

অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত রাখবে বিএসটিআই

পণ্যের গুণগতমান নিশ্চিত করতে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ পদক্ষেপ অব্যাহত রাখার অঙ্গীকার...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 21 ঘন্টা আগে