গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

মেনু

আলতাফ হোসেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে গোবিন্দগঞ্জে স্মরণসভা ও দোয়া

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:৫৩ পিএম, ১৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ২২:৪৯ এএম ২০২৬
আলতাফ হোসেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে গোবিন্দগঞ্জে স্মরণসভা ও দোয়া
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

এ টি এম সাজ্জাদ হোসেন সাবু, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আলতাফ হোসেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গোবিন্দগঞ্জ উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ শামিম কায়ছার লিংকন, এমপি।

গোবিন্দগঞ্জ উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি জিল্লুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাজাদুর রহমান সাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদ, গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম এবং গোবিন্দগঞ্জ প্রেস ক্লাব ও পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে মরহুম আলতাফ হোসেনের স্মৃতিচারণ করে বক্তব্য দেন গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি গোপাল মহন্ত, রিপোর্টার্স ফোরামের সভাপতি রফিকুল ইসলাম মন্ডল, বিশিষ্ট কলামিস্ট কমরেড রফিকুল ইসলাম রফিক, রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক কালা মানিক দেব, গোবিন্দগঞ্জ সাংবাদিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক উজ্জ্বল হক এবং ‘গোবি খবর’-এর সম্পাদক মোস্তফা কামাল সুমন।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার সহসভাপতি শাহীন আলম, বিশিষ্ট সাংবাদিক আলমগীর হোসেন, সাংবাদিক ওয়াজেদ আলী, সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম সৌখিন, সহসাধারণ সম্পাদক জাফর ইকবাল রানা, উপজেলা যুবদলের আহ্বায়ক হাবীব এবং পৌর যুবদলের ভারপ্রাপ্ত সদস্যসচিব গোলাপ হোসেন। এ ছাড়া উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, কর্মরত সংবাদকর্মী এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।

স্মরণসভায় বক্তারা সাংবাদিকতায় মরহুম আলতাফ হোসেনের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তারা তাঁর কর্মময় জীবন ও সাংবাদিকতা ক্ষেত্রে ভূমিকার কথা তুলে ধরেন।

অনুষ্ঠান শেষে মরহুম আলতাফ হোসেনের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের মুয়াজ্জিন মাওলানা নাফিউল ইসলাম।
সানা/আপ্র/১৪/১০/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

মেহেরপুরে পিআইডির সেমিনারে মূলধারার সাংবাদিকদের বাদ দেওয়ার অভিযোগ
১৪ অক্টোবর ২০২৬

মেহেরপুরে পিআইডির সেমিনারে মূলধারার সাংবাদিকদের বাদ দেওয়ার অভিযোগ

এস এ খান শিল্টু: মেহেরপুরে মূলধারার গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের বাদ দিয়ে কয়েকটি গণমাধ্যমের প্রতিনিধ...

বাগেরহাটে জাতীয় ইমাম ও খতিব সংস্থার ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত
১৪ অক্টোবর ২০২৬

বাগেরহাটে জাতীয় ইমাম ও খতিব সংস্থার ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

বাগেরহাটে জাতীয় ইমাম ও খতিব সংস্থা বাংলাদেশের উদ্যোগে ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩...

ধর্ম অবমাননার অভিযোগে সাতক্ষীরায় যুবককে পিটিয়ে হত্যা
১৪ অক্টোবর ২০২৬

ধর্ম অবমাননার অভিযোগে সাতক্ষীরায় যুবককে পিটিয়ে হত্যা

সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীম (৩৮) নামের এক যুবককে দফায় দফায় পিটিয়ে...

অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত রাখবে বিএসটিআই
১৪ অক্টোবর ২০২৬

অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত রাখবে বিএসটিআই

পণ্যের গুণগতমান নিশ্চিত করতে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ পদক্ষেপ অব্যাহত রাখার অঙ্গীকার...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 21 ঘন্টা আগে