গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

মেনু

কচাকাটাকে উপজেলায় উন্নীত করতে জেলা প্রশাসককে স্মারকলিপি

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০১:৫৫ পিএম, ১৯ অক্টোবর ২০২৬ | আপডেট: ০৩:১০ এএম ২০২৬
কচাকাটাকে উপজেলায় উন্নীত করতে জেলা প্রশাসককে স্মারকলিপি
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

মোঃ মাইদুল ইসলাম, নাগেশ্বরী প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা প্রশাসনিক থানাকে পৃথক উপজেলায় উন্নীত করার দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন এলাকার বিশিষ্ট ব্যক্তি ও সচেতন নাগরিকেরা। কচাকাটা উপজেলা বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত যাচাই করে দ্রুত প্রতিবেদন ও সুপারিশ পাঠানোর দাবি জানিয়েছেন তাঁরা।

রোববার (১৮ অক্টোবর) কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে ‘কচাকাটা উপজেলা বাস্তবায়ন কমিটি’র প্রতিনিধিরা জেলা প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তাঁরা আনুষ্ঠানিকভাবে স্মারকলিপি জমা দেন এবং শুভেচ্ছা বিনিময় করেন।

সাক্ষাৎকালে কচাকাটা প্রশাসনিক থানার আওতাধীন পাঁচটি ইউনিয়ন নিয়ে পৃথক উপজেলা গঠনের ভৌগোলিক, সামাজিক ও প্রশাসনিক যৌক্তিকতা তুলে ধরেন প্রতিনিধিরা। তাঁরা বলেন, নাগেশ্বরী উপজেলা সদর থেকে কচাকাটার দূরত্ব এবং যোগাযোগব্যবস্থার সীমাবদ্ধতার কারণে স্থানীয় বাসিন্দাদের প্রশাসনিক ও আইনি সেবা নিতে নিয়মিত ভোগান্তিতে পড়তে হয়।

স্মারকলিপিতে বলা হয়, কচাকাটাকে পূর্ণাঙ্গ উপজেলায় উন্নীত করা হলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ভূমি ব্যবস্থাপনা, সামাজিক নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনার মতো মৌলিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সহজ হবে। এতে এলাকার প্রশাসনিক কার্যক্রমের বিকেন্দ্রীকরণ ত্বরান্বিত হওয়ার পাশাপাশি সামগ্রিক আর্থসামাজিক উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে।

এ সময় স্থানীয় সরকার বিভাগের একটি প্রাসঙ্গিক চিঠির বিষয়ও জেলা প্রশাসকের নজরে আনেন প্রতিনিধিরা। ওই চিঠিতে কচাকাটা থানার আওতাধীন পাঁচটি ইউনিয়ন নিয়ে পৃথক উপজেলা গঠনের প্রস্তাব বিধি অনুযায়ী বিভাগীয় কমিশনারের সুপারিশসহ পাঠানোর নির্দেশনার কথা উল্লেখ রয়েছে। এ পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত যাচাই, সম্ভাব্যতা মূল্যায়ন এবং পরবর্তী প্রশাসনিক পদক্ষেপ দ্রুত সম্পন্ন করতে জেলা প্রশাসকের সহযোগিতা কামনা করেন তাঁরা।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের অবসরপ্রাপ্ত উপমহাব্যবস্থাপক মোঃ লুৎফর রহমান, বাংলাদেশ ব্যাংক রংপুরের অতিরিক্ত পরিচালক মোঃ নূর ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুরের বিভাগীয় উপপরিচালক (উপসচিব) এন এম আলমগীর বাদশা, রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের চক্ষু বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোঃ মোফাখ্খারুল ইসলাম মুকুল, লালমনিরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম শফিকুল ইসলাম সাগর, প্রাইম মেডিকেল কলেজ ও হাসপাতাল, রংপুরের সহযোগী অধ্যাপক ডা. মোঃ সাজেদুল ইসলাম, রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মোঃ আমজাদ হোসেন, বুড়িরহাট কলেজের সহকারী অধ্যাপক মোঃ মহির উদ্দিন, রচিমহার অবসরপ্রাপ্ত ফার্মাসিস্ট মোঃ আব্দুর রহমান, দর্শনা কলেজের সহকারী অধ্যাপক মোঃ সাইফুর রহমান, নাগেশ্বরী কামিল মাদ্রাসার প্রভাষক ড. মোঃ আব্দুর রহিম মুকুল ও সহকারী অধ্যাপক মোঃ মোহেব্বুল্লাহ, কচাকাটার গোলেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আমিনুর রহমান এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রিন্সিপাল অফিসার মোঃ মাহবুবুর রহমান।

উপস্থিত প্রতিনিধিরা বলেন, “কচাকাটা উপজেলা বাস্তবায়ন ওই অঞ্চলের মানুষের প্রাণের দাবি। এই দাবি বাস্তবায়িত হলে অবহেলিত এ এলাকার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে এবং মানুষের জীবনযাত্রার মান বহুগুণ বৃদ্ধি পাবে।”

তাঁরা জনস্বার্থে দীর্ঘদিনের এ গণদাবি বাস্তবায়নে জেলা প্রশাসনসহ সরকারের সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের কর্তৃপক্ষের কার্যকর ও দ্রুত পদক্ষেপ কামনা করেন।
সানা/আপ্র/১৯/১০/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

ঘরের দেয়ালে শেষ কথা লিখে মা ও দুই শিশুর মৃত্যু
১৯ অক্টোবর ২০২৬

ঘরের দেয়ালে শেষ কথা লিখে মা ও দুই শিশুর মৃত্যু

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় একটি শয়নকক্ষ থেকে এক মা ও তাঁর দুই শিশুসন্তানের মরদেহ উদ্ধার করেছে পুল...

২০ সেকেন্ডে দোকানে ঢুকে জামায়াত কর্মীকে গুলি, ভিডিও ভাইরাল
১৯ অক্টোবর ২০২৬

২০ সেকেন্ডে দোকানে ঢুকে জামায়াত কর্মীকে গুলি, ভিডিও ভাইরাল

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মুদিদোকানে ঢুকে জামায়াতের কর্মী মো. মিজানুর রহমান ওরফে নিজামকে গুলি করার...

চট্টগ্রাম বিমানবন্দরে সাড়ে ৪৮ ভরি সোনা জব্দ, যাত্রী আটক
১৯ অক্টোবর ২০২৬

চট্টগ্রাম বিমানবন্দরে সাড়ে ৪৮ ভরি সোনা জব্দ, যাত্রী আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা এক যাত্রীর ব্যাগে লুকানো অবস্থায় প্রা...

চাঁদাবাজির মামলায় কারাগারে বহুল আলোচিত সন্ত্রাসী বগা
১৯ অক্টোবর ২০২৬

চাঁদাবাজির মামলায় কারাগারে বহুল আলোচিত সন্ত্রাসী বগা

চট্টগ্রাম মহানগরের খুলশী থানায় করা চাঁদাবাজির মামলায় তালিকাভুক্ত সন্ত্রাসী ও কিশোর গ্যাং নেতা ওয়াকিল...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি

বাংলাদেশে বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বের অন্য কোথাও নেই বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিশ্বজুড়ে যখন হানাহানি ও হিংসার আগুন জ্বলছে, তখন বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশে হিন্দু সম্প্রদায়ের মানুষ দুর্গাপূজা উদযাপন করতে পারছেন। রোববার (১৮ অক্টোবর) শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী ২০২৬ উপলক্ষ্যে ঢাকার রমনা কালীমন্দির পরিদর্শনকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি রাষ্ট্রপতির এই বক্তব্যের সঙ্গে একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 ঘন্টা আগে