গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০২ নভেম্বর ২০২৬

মেনু

বীর মুক্তিযোদ্ধার জানাজায় বাধার অভিযোগে মেহেরপুরে প্রতিবাদ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:৪৪ পিএম, ০২ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:৩৮ এএম ২০২৬
বীর মুক্তিযোদ্ধার জানাজায় বাধার অভিযোগে মেহেরপুরে প্রতিবাদ
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

এস এ খান শিল্টু, মেহেরপুর: পিরোজপুরে নিহত বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের বাধা দেওয়া এবং তার প্রতি অসম্মানজনক আচরণের অভিযোগে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছেন মেহেরপুরের মুক্তিযোদ্ধারা।

সোমবার (২ নভেম্বর) বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, মেহেরপুর জেলা ইউনিট কমান্ডের আয়োজনে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়।

প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মেহেরপুর জেলা ইউনিট কমান্ডের কমান্ডার শামসুল আলম সোনা, সদস্য সচিব আব্দুর রশিদ, জেলা ডেপুটি কমান্ডার মো. সিরাজুল ইসলাম, পৌর কমান্ডার জামিল উদ্দিন ও সদর থানা কমান্ডার সিরাজুল ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা কমান্ডার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো. আহসান আলী খান, গাংনী উপজেলা কমান্ডার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো. মতিউর রহমান, পিরোজপুর ইউনিয়ন কমান্ডার মো. ইদ্রিস আলী, থানা সদস্য চাঁদ আলী, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী, বীর মুক্তিযোদ্ধা রায়হানুল কবির এবং মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের মুজিবনগর শাখার সভাপতি মো. মোখলেছুর রহমানসহ মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান সংসদের নেতারা।

সমাবেশে বক্তারা নিহত বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার অভিযোগের তীব্র প্রতিবাদ জানান। তারা বলেন, একজন বীর মুক্তিযোদ্ধার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা সবার নৈতিক ও সামাজিক দায়িত্ব। মুক্তিযোদ্ধাদের মর্যাদা ও সম্মান রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বক্তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযোগের সঙ্গে জড়িতদের চিহ্নিত করা এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।


সানা/কেএমএএ/আপ্র/০২/১১/২০২৬

সংশ্লিষ্ট খবর

পাসপোর্টের আবেদনকারীদের তথ্য যাচ্ছে প্রতারক চক্রের হাতে
০২ নভেম্বর ২০২৬

পাসপোর্টের আবেদনকারীদের তথ্য যাচ্ছে প্রতারক চক্রের হাতে

হিসাবের টাকা হাতিয়ে নিচ্ছে চক্র

ফরিদপুরে অবৈধ চার ইটভাটাকে ২৫ লাখ টাকা জরিমানা
০২ নভেম্বর ২০২৬

ফরিদপুরে অবৈধ চার ইটভাটাকে ২৫ লাখ টাকা জরিমানা

ফরিদপুর (পাবনা) প্রতিনিধি: পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও প্রয়োজনীয় অনুমোদন না থাকায় পাবনার ফরিদপুর উপজ...

মুক্তিযোদ্ধার গেজেট বাতিলের চার বছর পরও মেয়ের চাকরি বহাল থাকার অভিযোগ
০২ নভেম্বর ২০২৬

মুক্তিযোদ্ধার গেজেট বাতিলের চার বছর পরও মেয়ের চাকরি বহাল থাকার অভিযোগ

বাগেরহাটে মুক্তিযোদ্ধা হিসেবে প্রকাশিত এক ব্যক্তির বেসামরিক গেজেট বাতিলের চার বছর পেরিয়ে গেলেও তার ম...

বেরোবিতে ক্যারিয়ার-ভার্সের প্রথম কমিটি, সভাপতি লাবণ্য সম্পাদক মোবাশ্বির
০২ নভেম্বর ২০২৬

বেরোবিতে ক্যারিয়ার-ভার্সের প্রথম কমিটি, সভাপতি লাবণ্য সম্পাদক মোবাশ্বির

গোলাম মোরশেদ তামি, বেরোবি প্রতিনিধি: শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি, নেতৃত্বের বিকাশ, নীতিগত বিশ্লেষণ ও...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই