গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০২ নভেম্বর ২০২৬

মেনু

মুক্তিযোদ্ধার গেজেট বাতিলের চার বছর পরও মেয়ের চাকরি বহাল থাকার অভিযোগ

জেলা প্রতিনিধি, বাগেরহাট

জেলা প্রতিনিধি, বাগেরহাট

প্রকাশিত: ২০:৫৭ পিএম, ০২ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:৪৬ এএম ২০২৬
মুক্তিযোদ্ধার গেজেট বাতিলের চার বছর পরও মেয়ের চাকরি বহাল থাকার অভিযোগ
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

বাগেরহাটে মুক্তিযোদ্ধা হিসেবে প্রকাশিত এক ব্যক্তির বেসামরিক গেজেট বাতিলের চার বছর পেরিয়ে গেলেও তার মেয়ের মুক্তিযোদ্ধা কোটায় পাওয়া সরকারি চাকরি বহাল রয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট শিক্ষা বিভাগের ভূমিকা এবং দীর্ঘদিনেও প্রশাসনিক পদক্ষেপ না নেওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় সচেতন মহল।

অভিযোগ সূত্রে জানা গেছে, মোড়েলগঞ্জ উপজেলার চিংড়াখালী ইউনিয়নের জামুয়া গ্রামের মো. আসাদুজ্জামান, পিতা হাকিম মোল্লার নামে প্রকাশিত বেসামরিক মুক্তিযোদ্ধা গেজেট নম্বর ৩১৮৫ বাতিল করা হয়। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের গেজেট অধিশাখার ১০ মার্চ ২০২২ তারিখের প্রজ্ঞাপন এবং জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ৭৮তম সভার সিদ্ধান্তের ভিত্তিতে তাকে ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে শনাক্ত করে গেজেটটি বাতিল করা হয়। ২০০৬ সালের ২৩ মে প্রকাশিত গেজেটটির পৃষ্ঠা নম্বর ছিল ৪৪৫০।

স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের অভিযোগ, মুক্তিযুদ্ধের সময় সরাসরি যুদ্ধে অংশ না নিয়েও পরবর্তী সময়ে অনিয়মের মাধ্যমে আসাদুজ্জামান মুক্তিযোদ্ধার তালিকায় নাম অন্তর্ভুক্ত করেন। এ বিষয়ে মোড়েলগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধারা সম্মিলিতভাবে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে অভিযোগ দেন। পরে যাচাই-বাছাই শেষে তার গেজেট বাতিল করা হয়।

অভিযোগকারীরা জানান, গেজেট বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আসাদুজ্জামান নিজেকে প্রকৃত মুক্তিযোদ্ধা দাবি করে হাইকোর্টে রিট আবেদন করেছেন। তবে চার বছর পেরিয়ে গেলেও এ বিষয়ে চূড়ান্ত নিষ্পত্তি হয়নি বলে তাদের দাবি।

এদিকে, আসাদুজ্জামানের মেয়ে শিল্পী আক্তার (লাভনী) ২০০৯ সালে মুক্তিযোদ্ধা কোটায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ পান। বর্তমানে তিনি বাগেরহাট সদর উপজেলার পোটাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত রয়েছেন।

অভিযোগকারীদের দাবি, বাবার মুক্তিযোদ্ধা গেজেট বাতিল হওয়ার পরও মেয়ের কোটায় পাওয়া চাকরির বিষয়ে কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি। বিষয়টি দীর্ঘদিন ধরে অমীমাংসিত থাকায় তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রাথমিক শিক্ষা অফিসের এক উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলেন, এ নিয়ে তাদের কাছে আগে কোনো অভিযোগ আসেনি। বিষয়টি এখন জানার পর তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগের বিষয়ে শিক্ষক শিল্পী আক্তার (লাভনী)র বক্তব্য জানতে চেষ্টা করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, মুক্তিযোদ্ধার গেজেট বাতিলের পর ওই গেজেটের ভিত্তিতে তার সন্তান কোটায় পাওয়া চাকরির বৈধতা এবং পরবর্তী প্রশাসনিক পদক্ষেপের বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করা প্রয়োজন। এ জন্য বাগেরহাট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।


সানা/কেএমএএ/আপ্র/০২/১১/২০২৬

সংশ্লিষ্ট খবর

পাসপোর্টের আবেদনকারীদের তথ্য যাচ্ছে প্রতারক চক্রের হাতে
০২ নভেম্বর ২০২৬

পাসপোর্টের আবেদনকারীদের তথ্য যাচ্ছে প্রতারক চক্রের হাতে

হিসাবের টাকা হাতিয়ে নিচ্ছে চক্র

ফরিদপুরে অবৈধ চার ইটভাটাকে ২৫ লাখ টাকা জরিমানা
০২ নভেম্বর ২০২৬

ফরিদপুরে অবৈধ চার ইটভাটাকে ২৫ লাখ টাকা জরিমানা

ফরিদপুর (পাবনা) প্রতিনিধি: পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও প্রয়োজনীয় অনুমোদন না থাকায় পাবনার ফরিদপুর উপজ...

বেরোবিতে ক্যারিয়ার-ভার্সের প্রথম কমিটি, সভাপতি লাবণ্য সম্পাদক মোবাশ্বির
০২ নভেম্বর ২০২৬

বেরোবিতে ক্যারিয়ার-ভার্সের প্রথম কমিটি, সভাপতি লাবণ্য সম্পাদক মোবাশ্বির

গোলাম মোরশেদ তামি, বেরোবি প্রতিনিধি: শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি, নেতৃত্বের বিকাশ, নীতিগত বিশ্লেষণ ও...

প্রশিক্ষণের মাধ্যমে যুবসমাজকে দক্ষ করে তোলার আহ্বান
০২ নভেম্বর ২০২৬

প্রশিক্ষণের মাধ্যমে যুবসমাজকে দক্ষ করে তোলার আহ্বান

আব্দুস সালাম রানা, শ্রীপুর (গাজীপুর): গাজীপুরের শ্রীপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে যুব উন্নয়ন দিবস পা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই