গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০২ নভেম্বর ২০২৬

মেনু

বাংলাদেশ সিরিজে ফিরলেন নরকিয়া, দক্ষিণ আফ্রিকার শক্তিশালী দল ঘোষণা

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:৫১ পিএম, ০২ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:৩৭ এএম ২০২৬
বাংলাদেশ সিরিজে ফিরলেন নরকিয়া, দক্ষিণ আফ্রিকার শক্তিশালী দল ঘোষণা
ছবি

ছবি সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের পর এবার বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ আফ্রিকা। আসন্ন দুই টেস্টের সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে প্রোটিয়ারা। দলে ফিরেছেন পেসার আইনরিখ নরকিয়া। 

তার সঙ্গে কাগিসো রাবাদা, মার্কো ইয়ানসেন ও ডেন প্যাটারসনকে নিয়ে শক্তিশালী পেস আক্রমণ সাজিয়েছে স্বাগতিকরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে সম্প্রতি শেষ হওয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্রের সিরিজের শেষ টেস্টে কুঁচকির চোটের কারণে খেলতে পারেননি নরকিয়া। চোট কাটিয়ে বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে দলে ফিরেছেন তিনি। 

অধিনায়ক থাকছেন টেম্বা বাভুমা। 

 

ব্যাটিং বিভাগে ফিরেছেন টনি ডি জর্জি ও জুবায়ের হামজা। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে অস্ট্রেলিয়া সফরে ছিলেন না ডি জর্জি। নরকিয়ার ফেরায় পেস আক্রমণে আরও শক্তি যোগ হয়েছে। 

 

রাবাদা, ইয়ানসেন, প্যাটারসনের সঙ্গে আছেন ভিয়ান মুল্ডার ও করবিন বশ। তবে পুনর্বাসন প্রক্রিয়া চলতে থাকায় পেসার লুঙ্গি এনগিডিকে বিবেচনায় নেওয়া হয়নি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় বর্তমানে ৭১.৪৩ শতাংশ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা। 

 

বাংলাদেশের অবস্থান পঞ্চম, তাদের পয়েন্টের হার ৪৭.৬২ শতাংশ। সর্বশেষ দক্ষিণ আফ্রিকার মাটিতে দুই দলের দেখায় ২-০ ব্যবধানে সিরিজ জিতেছিল প্রোটিয়ারা। দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১৫ নভেম্বর জোহানেসবার্গে। দ্বিতীয় টেস্ট ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নে। 


দক্ষিণ আফ্রিকা দল: টেম্বা বাভুমা (অধিনায়ক), মার্কেস অ্যাকারম্যান, ম্যাথু ব্রিটজকে, করবিন বশ, টনি ডি জর্জি, সিমন হারমার, জুবায়ের হামজা, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, এইডেন মারক্রাম, ভিয়ান মুল্ডার, আইনরিখ নরকিয়া, ডেন প্যাটারসন, কাগিসো রাবাদা ও রায়ান রিকেলটন।

ডিসি/আপ্র/০২/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

শ্রীলঙ্কাকে টপকে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে প্রথমবার ছয়ে আফগানিস্তান
০২ নভেম্বর ২০২৬

শ্রীলঙ্কাকে টপকে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে প্রথমবার ছয়ে আফগানিস্তান

আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে আফগানিস্তান। এই সংস্করণে ১৭ ব...

চীনকে এবার রুখে দিল বাংলাদেশ
০২ নভেম্বর ২০২৬

চীনকে এবার রুখে দিল বাংলাদেশ

সবশেষ মুখোমুখি লড়াইয়ে বিধ্বস্ত হওয়ার স্মৃতি সঙ্গী করে চীনের বিপক্ষে খেলতে নেমে এবার আলো ছড়ালেন আশরাফ...

এপিএল ড্রাফটে দুই ক্যাটাগরিতে ১০ বাংলাদেশি
০১ নভেম্বর ২০২৬

এপিএল ড্রাফটে দুই ক্যাটাগরিতে ১০ বাংলাদেশি

পাঁচ দল নিয়ে আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিত হবে আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) ড্রাফট। তার আগে প্লাটি...

এসি মিলানের হল অব ফেমে জায়গা পেয়ে অশ্রুসজল কাকা
০১ নভেম্বর ২০২৬

এসি মিলানের হল অব ফেমে জায়গা পেয়ে অশ্রুসজল কাকা

ক্যারিয়ারের সোনালী সময় কাটিয়েছেন যেখানে, যে দলের হয়ে পেয়েছেন চ্যাম্পিয়ন্স লিগ ও সেরি আ জয়ের স্বাদ, স...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই