গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০২ নভেম্বর ২০২৬

মেনু

২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাপ্তাহিক ছুটি বাদে ২২ দিন

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪৫ পিএম, ০২ নভেম্বর ২০২৬ | আপডেট: ২২:৩২ এএম ২০২৬
২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাপ্তাহিক ছুটি বাদে ২২ দিন
ছবি

ছবি সংগৃহীত

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে মন্ত্রিসভা। নতুন তালিকা অনুযায়ী, আগামী বছর সাধারণ ছুটি ও নির্বাহী আদেশে সরকারি ছুটি মিলিয়ে মোট ২৯ দিন ছুটি থাকবে। এর মধ্যে সাপ্তাহিক ছুটি বাদ দিলে সরকারি ছুটি পাওয়া যাবে ২২ দিন।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এ তথ্য জানান।

তিনি বলেন, জাতীয় দিবস ও বিভিন্ন সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব উপলক্ষে ১৫ দিন সাধারণ ছুটির প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে চার দিন সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে গেছে - দুটি শুক্রবার ও দুটি শনিবার।

এ ছাড়া বাংলা নববর্ষ ও বিভিন্ন ধর্মীয় উৎসব উপলক্ষে নির্বাহী আদেশে ১৪ দিন সরকারি ছুটির প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে তিন দিন সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে গেছে - একটি শুক্রবার ও দুটি শনিবার।

মন্ত্রিপরিষদ সচিব জানান, দুই ধরনের ছুটি মিলিয়ে মোট ২৯ দিনের মধ্যে সাত দিন সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে যাওয়ায় কার্যকর সরকারি ছুটি থাকবে ২২ দিন। মন্ত্রিসভা ছুটির তালিকাটি অনুমোদন করেছে।

ধর্মীয় উৎসব পালনের জন্য সরকারি কর্মচারীরা নিজ নিজ ধর্ম অনুযায়ী বছরে সর্বোচ্চ তিন দিন ঐচ্ছিক ছুটি নিতে পারবেন। এ ছাড়া পার্বত্য চট্টগ্রামসহ দেশের অন্যান্য এলাকায় কর্মরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর কর্মচারীরা তাঁদের প্রধান সামাজিক উৎসব বৈসাবি বা অনুরূপ উৎসব পালনের জন্য দুই দিন ঐচ্ছিক ছুটি পাবেন।

এর আগে সোমবার বিকেলে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকেই ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়।
সানা/আপ্র/০২/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে তিন মামলায় ২৬ জন কারাগারে
০২ নভেম্বর ২০২৬

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে তিন মামলায় ২৬ জন কারাগারে

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা, ককটেল বিস্ফোরণ, পুলিশের গাড়...

মজুরি আন্দোলনে উত্তাল শিল্পাঞ্চল, ৪০০ কারখানায় ছুটি
০২ নভেম্বর ২০২৬

মজুরি আন্দোলনে উত্তাল শিল্পাঞ্চল, ৪০০ কারখানায় ছুটি

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধ এবং চাকরিচ্যুতদের পুনর্...

এক মাসে ২২৩ টাকা বেড়ে ১২ কেজি এলপিজি এখন ২ হাজার ৬০ টাকা
০২ নভেম্বর ২০২৬

এক মাসে ২২৩ টাকা বেড়ে ১২ কেজি এলপিজি এখন ২ হাজার ৬০ টাকা

এক মাসের ব্যবধানে বেসরকারি খাতের ১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের দাম ২২৩ টা...

নোয়াখালীতে নতুন গ্যাসকূপ, মজুদ প্রায় ৯৮ বিলিয়ন ঘনফুট
০২ নভেম্বর ২০২৬

নোয়াখালীতে নতুন গ্যাসকূপ, মজুদ প্রায় ৯৮ বিলিয়ন ঘনফুট

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নতুন গ্যাসকূপের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই