গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৮ নভেম্বর ২০২৬

মেনু

কিশোরগঞ্জে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

জেলা প্রতিনিধি, নীলফামারী

জেলা প্রতিনিধি, নীলফামারী

প্রকাশিত: ০১:৪৮ পিএম, ০৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ০৩:০১ এএম ২০২৬
কিশোরগঞ্জে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

মোজাম্মেল হক নয়ন: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় নানা আয়োজন ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকালে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম।

আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, উপজেলা জামায়াতের আমির আব্দুর রশিদ শাহ, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্যের প্রতিনিধি দেলোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন, অধ্যক্ষ মুকুল হোসেন, প্রেস ক্লাবের সভাপতি আবু হাসান শেখ ও ছাত্র প্রতিনিধি মোতালেব হোসেন।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

এর আগে উপজেলা শিল্পকলা একাডেমি ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ ছাড়া রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান ও উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন।

দিবসটি উপলক্ষে বিকেলে স্থানীয় স্টেডিয়াম মাঠে প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়। এ ছাড়া মসজিদে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত এবং মন্দির ও গির্জায় বিশেষ প্রার্থনার ব্যবস্থা করা হয়। হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
সানা/আপ্র/৮/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

চাঁদপুরের ইলিশ অনলাইনে বিক্রিতে লাগবে জেলা প্রশাসনের লাইসেন্স
০৮ নভেম্বর ২০২৬

চাঁদপুরের ইলিশ অনলাইনে বিক্রিতে লাগবে জেলা প্রশাসনের লাইসেন্স

চাঁদপুরের ইলিশের নাম ব্যবহার করে অনলাইনে প্রতারণা ও ক্রেতাদের হয়রানি ঠেকাতে নতুন উদ্যোগ নিয়েছে জেলা...

কুড়িগ্রামে স্ত্রীর সামনে কাঁচির আঘাতে টাউনহল কর্মচারী খুন
০৮ নভেম্বর ২০২৬

কুড়িগ্রামে স্ত্রীর সামনে কাঁচির আঘাতে টাউনহল কর্মচারী খুন

কুড়িগ্রাম জেলা শহরের পৌর টাউনহলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠান শেষে স্ত্রীর সামনেই এক পৌর কর্...

যশোরে রামনগর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন
০৭ নভেম্বর ২০২৬

যশোরে রামনগর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন

জাহাঙ্গীর আলম: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়ন ভূমি অফিসের নবনির্মিত ভবন উদ্বোধন করেছেন বিদ্যুৎ, জ্বা...

ঘোড়াঘাটে শিশুর পায়ুপথে হাওয়া মেশিনের বাতাস ঢোকানোর অভিযোগ, দোকানমালিক গ্রেফতার
০৭ নভেম্বর ২০২৬

ঘোড়াঘাটে শিশুর পায়ুপথে হাওয়া মেশিনের বাতাস ঢোকানোর অভিযোগ, দোকানমালিক গ্রেফতার

ঘোড়াঘাট প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে ভলকানাইজিং দোকানের হাওয়া মেশিন ব্যবহার করে আট বছর বয়সী এক শিশ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণহত্যাকারীদের আর রাজনীতি করতে দেবে না জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে গণহত্যা, হত্যাকাণ্ড ও আলেম-ওলামাদের ওপর নির্যাতনের সঙ্গে জড়িত ফ্যাসিবাদী শক্তিকে জনগণ আর রাজনীতি করতে দেবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া এবং এখনো নিজেদের কর্মকাণ্ডের জন্য অনুশোচনা প্রকাশ না করা ব্যক্তিরা বাংলাদেশে ফিরে রাজনীতি করতে পারবেন না। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভায় আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরী মাদ্রাসার ১০৪তম বার্ষিক দ্বীনি মহাসম্মেলন ও দস্তারবন্দী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, মন্ত্রীর এই বক্তব্য সঠিক বলে মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে