গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

মেনু

নবজাতকের পিতৃত্ব দাবি দুই ব্যক্তির, হাসপাতালে উত্তেজনা

জেলা প্রতিনিধি, বরিশাল

জেলা প্রতিনিধি, বরিশাল

প্রকাশিত: ১৬:৫৭ পিএম, ০৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৭:৫৩ এএম ২০২৬
নবজাতকের পিতৃত্ব দাবি দুই ব্যক্তির, হাসপাতালে উত্তেজনা
ছবি

ছবি সংগৃহীত

বরিশাল নগরীর একটি হাসপাতালে সন্তান জন্ম দেওয়ার পর নবজাতকের পিতৃত্ব দাবি করেছেন দুই ব্যক্তি। এ নিয়ে হাসপাতালে তৈরি হয় জটিলতা ও উত্তেজনাকর পরিস্থিতি।

রোববার (৮ নভেম্বর) সকালে নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে এ ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্রে জানা যায়, শান্তা নামের এক নারী সন্তান জন্ম দেওয়ার সময় তাঁর পাশে ছিলেন শুভাস নামের এক ব্যক্তি। তিনি নিজেকে শান্তার স্বামী বলে পরিচয় দেন। তবে পরে এমদাদুল নামের আরেক ব্যক্তি হাসপাতালে এসে দাবি করেন, শান্তার সঙ্গে তাঁর বিয়ে হয়েছে এবং নবজাতকের বাবা তিনিই।

এমদাদুলের দাবি, ২০২১ সালে প্রেমের সম্পর্কের সূত্র ধরে বরিশালের চরমোনাই ইউনিয়নের বুখাইনগর গ্রামের সনাতন ধর্মাবলম্বী শান্তাকে তিনি বিয়ে করেন। বিয়ের পর শান্তা ধর্মান্তরিত হয়ে মুসলিম হন। এরপর তাঁরা ঢাকায় একসঙ্গে বসবাস করতেন। সন্তান জন্ম দেওয়ার কথা বলে প্রায় তিন মাস আগে শান্তা বাবার বাড়িতে যান। এ সময় নিজের দাবির পক্ষে বিয়ের কাবিননামাসহ বিভিন্ন নথি উপস্থিত ব্যক্তিদের দেখান এমদাদুল।

তবে এমদাদুলের দাবি প্রত্যাখ্যান করেছেন শান্তা। তাঁর বক্তব্য, এমদাদুলের সঙ্গে তাঁর কোনো বিয়ে হয়নি এবং নবজাতকের বাবাও তিনি নন।

অন্যদিকে, এমদাদুল হাসপাতালে পৌঁছানোর পর শুভাস সেখান থেকে চলে যান। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।

স্থানীয় সূত্রের দাবি, এমদাদুলের সঙ্গে বিয়ের পরও শান্তার বাবার বাড়িতে যাতায়াত ছিল। পরবর্তী সময়ে ২০২৪ সালে আগের বিয়ের বিষয়টি গোপন রেখে বাকেরগঞ্জের বাসিন্দা শুভাসের সঙ্গে তাঁর সম্পর্ক ও বিয়ে হয় বলে দাবি স্থানীয়দের।

আরিফ মেমোরিয়াল হাসপাতালের চেয়ারম্যান ডা. নজরুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে জটিলতা তৈরি হলে শান্তার বাবা কৃষ্ণ কর্মকার তাঁকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যান। দুই ব্যক্তির পিতৃত্ব ও বৈবাহিক সম্পর্কের দাবি সামনে আসার পর তাঁরা দুজনই হাসপাতাল ছেড়ে চলে যান।

এসি/আপ্র/০৯/১১/২০২৬

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫
০৯ নভেম্বর ২০২৬

লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাস উল্টে ৩ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অন্তত...

বাজিতে এক কেজি লবণ-সোডা খেয়ে হাসপাতালে বৃদ্ধ
০৯ নভেম্বর ২০২৬

বাজিতে এক কেজি লবণ-সোডা খেয়ে হাসপাতালে বৃদ্ধ

নেত্রকোনার খালিয়াজুরীতে প্রতিবেশীর সঙ্গে ৫০০ টাকার বাজি ধরে এক কেজি লবণ ও প্রায় ১৫০ গ্রাম সোডা খেয়ে...

খুলনায় মেয়ের খাবার কিনতে গিয়ে গুলিবিদ্ধ হিসাবরক্ষক
০৯ নভেম্বর ২০২৬

খুলনায় মেয়ের খাবার কিনতে গিয়ে গুলিবিদ্ধ হিসাবরক্ষক

খুলনা নগরীতে মেয়ের জন্য খাবার কিনতে গিয়ে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে আহত হয়েছেন মশিউর রহমান (৫৯) নামে এ...

সুন্দরবনে মুক্তিপণের দাবিতে আবারো ১০ জেলে অপহরণ
০৯ নভেম্বর ২০২৬

সুন্দরবনে মুক্তিপণের দাবিতে আবারো ১০ জেলে অপহরণ

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে মাছ ধরতে গিয়ে জলদস্যুদের কবলে পড়েছেন ১০ জেলে। মুক্তিপণের দাবিতে তাঁদের অ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণহত্যাকারীদের আর রাজনীতি করতে দেবে না জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে গণহত্যা, হত্যাকাণ্ড ও আলেম-ওলামাদের ওপর নির্যাতনের সঙ্গে জড়িত ফ্যাসিবাদী শক্তিকে জনগণ আর রাজনীতি করতে দেবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া এবং এখনো নিজেদের কর্মকাণ্ডের জন্য অনুশোচনা প্রকাশ না করা ব্যক্তিরা বাংলাদেশে ফিরে রাজনীতি করতে পারবেন না। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভায় আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরী মাদ্রাসার ১০৪তম বার্ষিক দ্বীনি মহাসম্মেলন ও দস্তারবন্দী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, মন্ত্রীর এই বক্তব্য সঠিক বলে মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে