গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মৌলভীবাজারে পিকআপ-সিএনজির সংঘর্ষে নিহত ৩

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার

প্রকাশিত: ০৯:০৫ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ০৭:১৮ এএম ২০২৬
মৌলভীবাজারে পিকআপ-সিএনজির সংঘর্ষে নিহত ৩
ছবি

ছবি সংগৃহীত

মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়কের ভৈরব বাজার এলাকায় সিএনজি অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৩ জন নিহত হয়েছেন। নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

শুক্রবার দিবাগত রাতে শ্রীমঙ্গল উপজেলার মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়কের ভৈরব বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, শুক্রবার মধ্যরাতে মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গলের দিকে আসার পথে একটি দ্রুতগামী পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক নিহত হন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুই যাত্রীকে উদ্ধার করে মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে আরো দুজনের মৃত্যু হয়।

তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করে রাত চারটায় মৌলভীবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. আরিফ বলেন, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। নিহত তিনজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। মরদেহগুলো বর্তমানে হাসপাতালের মর্গে রয়েছে।

এসি/আপ্র/২১/০২/২০২৬

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই