গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৯ মে ২০২৬

মেনু

বরিশালে গৃহবধূর সেই হাঁস ফেরত দিলো এনজিও, মাঠকর্মী বরখাস্ত

জেলা প্রতিনিধি, বরিশাল

জেলা প্রতিনিধি, বরিশাল

প্রকাশিত: ১৯:১৮ পিএম, ১৪ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ০২:৩২ এএম ২০২৬
বরিশালে গৃহবধূর সেই হাঁস ফেরত দিলো এনজিও, মাঠকর্মী বরখাস্ত
ছবি

ছবি সংগৃহীত

বরিশালের আগৈলঝাড়ায় ঋণের কিস্তির টাকার পরিবর্তে জোরপূর্বক গৃহবধূর চীনা হাঁস নিয়ে যাওয়ার ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছে সংশ্লিষ্ট এনজিও। ঘটনার চার দিন পর সেই হাঁস ফেরত পেয়েছেন ভুক্তভোগী গৃহবধূ হাফিজা বেগম। একইসঙ্গে এই অমানবিক কর্মকাণ্ডের জন্য অভিযুক্ত এনজিওর মাঠকর্মী ফিরোজ খানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।


শনিবার (১৩ ডিসেম্বর) টিএমএসএস (TMSS) এনজিওর গৌরনদী শাখার কর্মকর্তারা উপজেলার ফুল্লশ্রী গ্রামে ভুক্তভোগীর বাড়িতে গিয়ে হাঁসটি ফেরত দেন। এসময় উপস্থিত ছিলেন গৌরনদী শাখার ম্যানেজার মো. রাজেক ইসলাম, ফিল্ড সুপারভাইজার মো. আরাফাত ও মো. সুজন মিয়া।


ঘটনার সূত্রপাত গত ৯ই ডিসেম্বর। জানা গেছে, সেদিন কিস্তির ১ হাজার ৩২০ টাকা আদায়ের জন্য হাফিজা বেগমের বাড়িতে যান মাঠকর্মী ফিরোজ খান।


হাফিজা বেগম টাকা দিতে অপারগতা প্রকাশ করলে, ফিরোজ খান তার উঠান থেকে একটি চীনা হাঁস ধরে নিয়ে যান। বিষয়টি জানাজানি হলে এবং গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে তা দ্রুত ভাইরাল হয় ও জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি করে।


সমালোচনার মুখে টিএমএসএস এনজিওর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নেয়। শনিবার সকালেই এনজিওটির বরিশাল বিভাগীয় প্রশাসনিক কর্মকর্তা মো. মফিউর রহমান, মাদারীপুর জোনাল কর্মকর্তা মো. মিজানুর রহমান ও বরিশাল জোনাল কর্মকর্তা আবুল কালাম আজাদসহ চার সদস্যের একটি উচ্চপদস্থ প্রতিনিধি দল সরেজমিনে তদন্তে যান। তাঁরা ভুক্তভোগী হাফিজা বেগম, তার স্বামী মুরাদ হোসেন এবং স্থানীয় প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেন।


তদন্তে মাঠকর্মী ফিরোজ খানের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা প্রমাণিত হয়। এর পরিপ্রেক্ষিতে এনজিও কর্তৃপক্ষ তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে। অভিযুক্ত ফিরোজ খানকে গত ১১ই ডিসেম্বর তারিখ থেকে কার্যকর হিসেবে দেখিয়ে সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়। কিস্তির টাকার জন্য এমন অমানবিক আচরণের দৃষ্টান্তমূলক শাস্তির খবরে এলাকায় স্বস্তি ফিরেছে।


ওআ/আপ্র/১৪/১২/২০২৫

সংশ্লিষ্ট খবর

ভাত চেয়ে না পেয়ে ৫ জনকে কুপিয়ে জখম
১৯ মে ২০২৬

ভাত চেয়ে না পেয়ে ৫ জনকে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় ভাত চেয়ে না পেয়ে ক্ষিপ্ত হয়ে সাতটি ঘরে ভাঙচুর ও নারী-শিশুসহ পাঁচজনকে কুপ...

টঙ্গীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪
১৯ মে ২০২৬

টঙ্গীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের ঘটন...

জুলাই সনদ বাস্তবায়নে মেহেরপুর বিএনপির অঙ্গীকার
১৯ মে ২০২৬

জুলাই সনদ বাস্তবায়নে মেহেরপুর বিএনপির অঙ্গীকার

‎এস এ খান শিল্টু, মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ‘জুলা...

রামপালে প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে বাজেট দাবি
১৯ মে ২০২৬

রামপালে প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে বাজেট দাবি

বাগেরহাটের রামপালে দলিত, প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ইউনিয়ন পরিষদের বার্ষিক বাজ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গ্রামীণ ব্যাংকের উচ্চ সুদহার নিয়ে ব্যাখ্যা চেয়ে হাইকোর্টের রুল জারি

গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণের সুদের হার কেন দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর সুদের হারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাই কোর্ট। আপনি কি মনে করেন- গ্রামীণ ব্যাংক সবচেয়ে চড়া সুদ আদায় করে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 14 ঘন্টা আগে