গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৯ মে ২০২৬

মেনু

চিলমারীতেস্বেচ্ছাসেবী উদ্যোগ

‘ভালো কাজের হোটেলে’ প্রতিদিন একবেলা বিনামূল্যে খাবার

Super Admin

Super Admin

প্রকাশিত: ২১:০৮ পিএম, ০৬ মার্চ ২০২৬ | আপডেট: ১৪:৩৯ এএম ২০২৬
‘ভালো কাজের হোটেলে’ প্রতিদিন একবেলা বিনামূল্যে খাবার
ছবি

চিলমারীতে ‘ভালো কাজের হোটেল’ নামে পরিচিত একটি উদ্যোগ প্রতিদিন প্রায় ৬০০ মানুষের জন্য একবেলা বিনামূল্যে খাবারের আয়োজন করছে -ছবি আজকের প্রত্যাশা

চিলমারী উপজেলা, কুড়িগ্রাম প্রতিনিধি: চিলমারীতে ‘ভালো কাজের হোটেল’ নামে পরিচিত একটি উদ্যোগ প্রতিদিন প্রায় ৬০০ মানুষের জন্য একবেলা বিনামূল্যে খাবারের আয়োজন করছে। সম্প্রতি উপজেলার রমনা রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, ইফতারি বিতরণের সময় নারী, পুরুষ ও শিশুদের ভিড়। এখানে আসে দিনমজুর, রিকশাচালক এবং রেলওয়ে বস্তির বাসিন্দারা। সবার মুখে একই কথাই শোনা যায়, ‘আজ একটি ভালো কাজ করেছি।’

সংগঠনের সিনিয়র স্বেচ্ছাসেবক নুর আলম জানান, প্রতিদিন ৬০০ মানুষের জন্য ইফতারি এবং একবেলা খাবারের ব্যবস্থা করা হয়। প্রতিদিন একেক ধরনের মেন্যু থাকে; বিরিয়ানি, মুরগির রোস্ট, খেজুর ও শরবত দেওয়া হয়। তবে শর্ত একটাই-দিনে অন্তত একটি ভালো কাজ করতে হবে, তাহলেই খাবার দেওয়া হয়।

ঢাকাভিত্তিক সংগঠন ‘ইয়ুথ ফর বাংলাদেশ’-এর শাখা হিসেবে এই হোটেল পরিচালিত হচ্ছে। নুর আলম বলেন, সংগঠনের চার হাজার ১০০ সদস্য প্রতিদিন ১০ টাকা করে অনুদান দেন। তাঁদের অর্থায়নে কুড়িগ্রামসহ দেশের চারটি স্থানে এ কার্যক্রম চলমান। ২০১৯ সাল থেকে সামাজিক সচেতনতা ও মানবিক কাজের উদ্দেশ্যে এই কর্মসূচি পরিচালিত হচ্ছে।

ইফতারি নিতে আসা গোলেজা বেগম বলেন, ‘আমি রমনা রেলওয়ে বস্তির বাসিন্দা। বাড়িতে ভালো খাবার জোটে না। এখানে এসে অন্তত একবেলা ভালোভাবে খেতে পারি। রোজার দিনে এটি বড় সহায়তা।’ রমনা এমপিরমোর থেকে আসা হালিমা বেগম বলেন, ‘এক অসুস্থ বৃদ্ধ মানুষ বিছানা থেকে উঠতে পারছিলেন না। তাঁকে গোসল করিয়ে ঘরে পৌঁছে দেওয়া হয়েছে। এমন ছোট ছোট মানবিক কাজের স্বীকৃতিই আজ আমার জন্য ইফতারি।’

সংগঠনের আরেক স্বেচ্ছাসেবক লিমন জানান, সদস্যদের পাশাপাশি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহযোগিতায় কুড়িগ্রাম, ঢাকা, চট্টগ্রাম ও মাদারীপুরে এই কার্যক্রম চলছে। পুরো রমজান মাসজুড়ে ইফতারির সময় একবেলার খাবার বিতরণ অব্যাহত থাকবে। চিলমারীতে প্রায় ২০ জনের অধিক স্বেচ্ছাসেবক প্রতিদিন বিনা স্বার্থে এই কাজে নিয়োজিত থাকেন। তারা বলেন, ‘গরিব ও অসহায় মানুষের মুখে খাবার তুলে দিতে পেরে আমরা খুবই আনন্দিত। ভালো লাগে।’

নুর আলম আরো বলেন, ‘বাংলাদেশে যদি বিত্তবান মানুষরা এইভাবে অসহায় মানুষের পাশে এগিয়ে আসতেন, তাহলে অভাবী মানুষের সংখ্যা দিন দিন কমে যেতো।’
সানা/আপ্র/৬/৩/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ভাত চেয়ে না পেয়ে ৫ জনকে কুপিয়ে জখম
১৯ মে ২০২৬

ভাত চেয়ে না পেয়ে ৫ জনকে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় ভাত চেয়ে না পেয়ে ক্ষিপ্ত হয়ে সাতটি ঘরে ভাঙচুর ও নারী-শিশুসহ পাঁচজনকে কুপ...

টঙ্গীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪
১৯ মে ২০২৬

টঙ্গীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের ঘটন...

জুলাই সনদ বাস্তবায়নে মেহেরপুর বিএনপির অঙ্গীকার
১৯ মে ২০২৬

জুলাই সনদ বাস্তবায়নে মেহেরপুর বিএনপির অঙ্গীকার

‎এস এ খান শিল্টু, মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ‘জুলা...

রামপালে প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে বাজেট দাবি
১৯ মে ২০২৬

রামপালে প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে বাজেট দাবি

বাগেরহাটের রামপালে দলিত, প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ইউনিয়ন পরিষদের বার্ষিক বাজ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গ্রামীণ ব্যাংকের উচ্চ সুদহার নিয়ে ব্যাখ্যা চেয়ে হাইকোর্টের রুল জারি

গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণের সুদের হার কেন দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর সুদের হারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাই কোর্ট। আপনি কি মনে করেন- গ্রামীণ ব্যাংক সবচেয়ে চড়া সুদ আদায় করে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 14 ঘন্টা আগে