গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২৯ জুলাই ২০২৬

মেনু

যারা গণভোট মানবে না তারা মোনাফেক: শিশির মনির

জেলা প্রতিনিধি, বগুড়া

জেলা প্রতিনিধি, বগুড়া

প্রকাশিত: ২১:০৩ পিএম, ০৫ এপ্রিল ২০২৬ | আপডেট: ২০:৩৭ এএম ২০২৬
যারা গণভোট মানবে না তারা মোনাফেক: শিশির মনির
ছবি

বগুড়ায় এক আলোচনা সভায় বক্তব্য দেন শিশির মনির- ছবি সংগৃহীত

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শিশির মনির বলেছেন, ‘দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ গণভোটে হ্যাঁ-এর পক্ষে রায় দিয়েছে। অন্যদিকে বিএনপি ৫১ শতাংশ মানুষের সমর্থন নিয়ে সরকার গঠন করেছে।

বিএনপি গণভোটে হ্যাঁ-এর পক্ষে ক্যাম্পেইন করে এখন যদি ৫১ শতাংশের ক্ষমতাবলে ৭০ শতাংশের মতামতকে বাতিল করতে চায় তাহলে সেটা হবে জাতির সঙ্গে চরম প্রতারণা। যারা গণভোট মানবে না তারা মোনাফেক।

রোববার (৫ এপ্রিল) দুপুরে বগুড়ায় টিএমএসএস মিলনায়তনে ইসলামী ছাত্রশিবির আয়োজিত ‘জনরায় উপেক্ষা নয়-গণভোট বাস্তবায়নে সরকারের দায়বদ্ধতা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিশির মনির বলেন, ‘দীর্ঘ ৫৬ বছর সঠিক নেতৃত্বের অভাবে বাংলাদেশ কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছতে পারেনি। এই সময়ে যে যার মতো করে সংবিধান কাটাছেঁড়া করায় বারবার মানুষকে বিড়ম্বনার শিকার হতে হয়েছে। অবশেষে চব্বিশের ৫ আগস্ট তরুণরা বুকের রক্ত দিয়ে নতুন এক বাংলাদেশ গড়ার স্বপ্ন জন্ম দিয়েছে। কিন্তু ১২ ফেব্রুয়ারি নির্বাচনে গঠিত সরকার সেই স্বপ্ন বাস্তবায়নে সঠিক পথে এগোতে পারছে না।’

তিনি বলেন, ‘বর্তমান সরকার আস্থার সঙ্গে কোনো কাজই করতে পারছে না। মনে হচ্ছে, সরকার কোন এক অদৃশ্য শক্তির অচলাতয়নে বাঁধা রয়েছে।’

শিশির মনির বলেন, ‘প্রধানমন্ত্রী জাতির সামনে অনেকগুলো প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে সেসব পূরণ করতে পারছেন না। জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে না পারলে বর্তমান সরকারের জন্য অতীতের ফ্যাসিস্ট সরকারের পরিণতি অপেক্ষা করছে।’

তিনি বলেন, ‘আমরা সতর্ক করছি। যদি বাস্তবতা বুঝতে না চান তাহলে কিছুই করার নাই। আমরা সংসদের ভেতরে এবং বাইরে প্রতিটি ভালো কাজে সরকারকে সহযোগিতা করতে চাই। কিন্তু যদি গণভোট না মানেন, যদি জনগণের রায়কে শ্রদ্ধা না করেন তাহলে সংসদে এবং সংসদের বাইরে সবখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে। রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে যেই বিক্ষোভের সূচনা হয়েছে তা সারা দেশে ছড়িয়ে পড়বে।’

সরকারের নীতি নির্ধারকদের উদ্দেশে শিশির মনির বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন আদেশকে সরকারের লোকেরা অশ্বডিম্ব বলে উপহাস করছেন। এটা যদি অশ্বডিম্ব হয় তাহলে এই অশ্বডিম্ব দিয়ে গণভোট করলেন কেন? জনগণকে হ্যাঁ-তে ভোট দিতে বললেন কেন? যারা জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অশ্বডিম্ব বলছেন তারা আসলে কাণ্ডজ্ঞানহীন।’

তিনি বলেন, ‘শহীদ জিয়াউর রহমান ১৯৭৭ সালে মার্শাল ল’’ জারি করে সংবিধানকে কাটাছেঁড়া করেছেন। তিনি বিসমিল্লাহির রাহমানির রাহিম এবং আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস সংবিধানে সংযোজন করেছেন। তিনিই প্রথম গণভোট দিয়েছিলেন। সেই গণভোটে কমপক্ষে ১৯টি দফা একত্রিত করে জিয়াউর রহমানের নীতি ও কর্মপন্থার প্রতি সমর্থনের জন্য পক্ষে জনগণকে হ্যাঁ না ভোট দিতে বলেছিলেন। সেদিন ১৯টি বিষয়কে একটি মাত্র প্রশ্নের মাধ্যমে গণভোট হয়ে থাকে তাহলে এবার চারটি প্রশ্নে হ্যাঁ ও না ভোটে সমস্যা কোথায়?’

বিএনপির প্রতি প্রশ্ন ছুড়ে দিয়ে শিশির মনির বলেন, ‘বিএনপিকে যেই ৫১ শতাংশ জনগণ ভোট দিয়ে বিজয়ী করেছে তারা কি ৩১ দফা পড়ে, বুঝে ধানের শীষে ভোট দিয়েছিলেন? যদি ভোটাররা ৩১ দফা বুঝে ধানের শীষে ভোট দিয়ে তাকে তাহলে ৭০ শতাংশ মানুষও গণভোটের চারটি প্রশ্ন বুঝেই হ্যাঁ ভোট দিয়েছেন। এ ছাড়া যারা বিএনপিকে ভোট দিয়েছেন তারা হ্যাঁ-এর পক্ষেও ভোট দিয়েছেন। তাহলে বিএনপি কি নিজের লোকদেরকেও বিশ্বাস করতে চায় না?’

তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, ‘রাজনৈতিক প্রশ্নের সমাধান না করলে আপনি যতই ভালো কাজ করুন কোনো কাজে আসবে না। আপনার প্রতিটি ভালো কাজের আমরা প্রশংসা করবো কিন্তু গণভোটের রায়কে সম্মান না জানালে আপনাকে অভিনন্দন জানাতে পারবো না।’

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া শহর শাখার সভাপতি হাবিবুল্লাহ খন্দকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- সুপ্রিম কোর্টের আইনজীবী জোবাইদুর রহমান বাবু, অ্যাডভোকেট সাকিল আহমেদ, বগুড়া বারের আইনজীবী আল-আমিন প্রমুখ।

 


সানা/ডিসি/আপ্র/৫/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

কুড়িগ্রামে সড়ক মেরামতের পাশাপাশি নারীর কর্মসংস্থানে এলজিডি
২৯ জুলাই ২০২৬

কুড়িগ্রামে সড়ক মেরামতের পাশাপাশি নারীর কর্মসংস্থানে এলজিডি

আশির্বাদ রহমান: দীর্ঘদিনের ভাঙাচোরা সড়ক, দুর্বল যোগাযোগব্যবস্থা এবং সীমিত কর্মসংস্থানের কারণে কুড়িগ্...

কর্ণফুলী টানেলে চার রাত এক টিউবে চলবে যানবাহন
২৯ জুলাই ২০২৬

কর্ণফুলী টানেলে চার রাত এক টিউবে চলবে যানবাহন

চট্টগ্রাম প্রতিনিধি: কর্ণফুলী টানেলে রুটিন রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী চার রাত নিয়ন্ত্রিতভাবে যান...

প্রশাসনের আশ্বাসে বাগেরহাটে খাল দখলমুক্ত আন্দোলন সাময়িক স্থগিত
২৯ জুলাই ২০২৬

প্রশাসনের আশ্বাসে বাগেরহাটে খাল দখলমুক্ত আন্দোলন সাময়িক স্থগিত

বাগেরহাট জেলার সরকারি খাল অবৈধ দখলমুক্ত করে জনগণের জন্য উন্মুক্ত করার দাবিতে চলা তিন দিনব্যাপী অবস্থ...

চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার ঘোষণা
২৯ জুলাই ২০২৬

চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার ঘোষণা

একেএম ফজলুল হক: বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে চট্টগ্রাম জেলা পরিষদের পক্ষ থেকে সর্বাত্মক সহয...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

শিল্পী বললেন ‘শ্রাবণের মেঘগুলো’ এখন প্রতিবাদের ভাষা

‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে গানটি সিলেটের এক শিক্ষিকাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া সমালোচনার বিরুদ্ধে দেশজুড়ে শিক্ষকদের সংহতির প্রতীক হয়ে উঠেছে। গানটির গায়ক মেজবাহ রহমান বলেন, “আমাদের এই গানটি যে অন্যায্য সমালোচনার বিরুদ্ধে একটি বড় সামাজিক আন্দোলনের ভাষা হয়ে উঠবে, তা কখনো ভাবিনি। গানটি মূলত প্রকৃতিকে ঘিরে তৈরি হয়েছিল। কিন্তু যেভাবে এটি ছড়িয়ে পড়েছে, তাতে এখন এটি অনেকের কাছে প্রতিবাদের ভাষা হয়ে দাঁড়িয়েছে।” প্রিয় পাঠক, আপনি কি মনে করেন গানটি সত্যিই প্রতিবাদের চূড়ান্ত পর্যায়ে এসেছে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 ঘন্টা আগে