গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

জামগড়ায় অস্থায়ী পুলিশ ক্যাম্পের উদ্বোধন

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৭:৩৮ পিএম, ০৭ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৩:০৪ এএম ২০২৬
জামগড়ায় অস্থায়ী পুলিশ ক্যাম্পের উদ্বোধন
ছবি

ছবি আজকের প্রত্যাশা

মোঃ সাজ্জাদ হোসেন, আশুলিয়া (সাভার) প্রতিনিধি: আশুলিয়ায় আইনশৃঙ্খলা জোরদারে নতুন উদ্যোগ, দোয়া মাহফিলের মধ্য দিয়ে কার্যক্রম শুরু

ঢাকার আশুলিয়া থানাধীন জামগড়া এলাকায় নতুন একটি অস্থায়ী পুলিশ ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো জোরদার ও জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এ ক্যাম্প স্থাপন করা হয়।

গত রোববার (৫ এপ্রিল ২০২৬) জামগড়া এলাকার দি রোজ গার্মেন্টস কারখানার সামনে নবনির্মিত অস্থায়ী পুলিশ ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের মাননীয় সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার পুলিশ সুপার মিজানুর রহমান এবং আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবেল হাওলাদার। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।

দোয়া মাহফিল, ফিতা কাটা এবং আনুষ্ঠানিক কার্যক্রমের মধ্য দিয়ে জামগড়ার এই অস্থায়ী পুলিশ ক্যাম্পের উদ্বোধন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন এই পুলিশ ক্যাম্প চালু হওয়ায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত হবে এবং অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে। পাশাপাশি স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে বলেও তারা আশা প্রকাশ করেন।

স্থানীয় বাসিন্দারাও এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ক্যাম্প স্থাপনের ফলে এলাকায় পুলিশি নজরদারি বাড়বে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ আরো দৃঢ় হবে।
সানা/আপ্র/৭/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই