গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

মেনু

ছাগলের প্রাণ বাঁচাতে গিয়ে নিহত হলেন মোটরসাইকেল আরোহী

জেলা প্রতিনিধি, কুমিল্লা

জেলা প্রতিনিধি, কুমিল্লা

প্রকাশিত: ১১:২৫ পিএম, ১১ এপ্রিল ২০২৬ | আপডেট: ২২:৩৩ এএম ২০২৬
ছাগলের প্রাণ বাঁচাতে গিয়ে নিহত হলেন মোটরসাইকেল আরোহী
ছবি

ছবি সংগৃহীত

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় হঠাৎ সামনে চলে আসা একটি ছাগলের প্রাণ বাঁচাতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সেতুতে ধাক্কা খেয়ে নুরুল ইসলাম (৪৫) নামে এক বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছেন। 

শুক্রবার (১০ এপ্রিল) রাতে আহতাবস্থায় কুমিল্লা শহরে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে সন্ধ্যায় উপজেলার দুলালপুর ইউনিয়নের বেজুরা পশ্চিমপাড়া (শ্মশানখোলা সেতু) এলাকায় ব্রাহ্মণপাড়া-দুলালপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরুল ইসলাম ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের সুরুজ মিয়ার ছেলে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন।

পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যায় নুরুল ইসলাম মোটরসাইকেল চালিয়ে দুলালপুর বাজার থেকে ব্রাহ্মণপাড়া সদরের দিকে ফিরছিলেন। পথে শ্মশানখোলা সেতুর ওপর হঠাৎ একটি ছাগল সামনে চলে এলে সেটির প্রাণ বাঁচাতে গিয়ে তিনি মোটরসাইকেলের গতিনিয়ন্ত্রণের চেষ্টা করেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সেতুর পাশের গার্ডরেলে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন।

নিহতের বড় ভাই নজরুল ইসলাম বলেন, স্থানীয়রা উদ্ধার করে প্রথমে নুরুলকে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে উন্নত চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এসি/আপ্র/১১/০৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

খুলনায় এবার দশম শ্রেণির ছাত্রীকে লক্ষ্য করে গুলি
০৩ জুলাই ২০২৬

খুলনায় এবার দশম শ্রেণির ছাত্রীকে লক্ষ্য করে গুলি

খুলনায় সাম্প্রতিক সময়ে একের পর এক গুলিবর্ষণের ঘটনার ধারাবাহিকতায় এবার গুলিবিদ্ধ হয়েছেন দশম শ্রেণির এ...

কাগজে মৃত, এক যুগ ধরে জীবিত প্রমাণের লড়াই
০৩ জুলাই ২০২৬

কাগজে মৃত, এক যুগ ধরে জীবিত প্রমাণের লড়াই

তথ্যভান্ডারে মৃত হিসেবে নিবন্ধিত

তিস্তা ক্যানেলের পাশে অজ্ঞাত মরদেহ উদ্ধার, চাঞ্চল্য
০৩ জুলাই ২০২৬

তিস্তা ক্যানেলের পাশে অজ্ঞাত মরদেহ উদ্ধার, চাঞ্চল্য

খলিলুর রহমান খলিল, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের কোটিপাড়া এলাকা...

মাদক ছাড়ুন, না হলে কেউ রক্ষা করবে না: এ্যানি
০৩ জুলাই ২০২৬

মাদক ছাড়ুন, না হলে কেউ রক্ষা করবে না: এ্যানি

তারেক মাহমুদ: মাদক ব্যবসা থেকে সরে না এলে ভবিষ্যতে কঠোর পরিণতির মুখে পড়তে হবে বলে সতর্ক করেছেন পানিস...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই