গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

মেনু

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা প্লান প্রকল্পের উদ্বোধন

আব্দুস সালাম রানা, উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর)

আব্দুস সালাম রানা, উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর)

প্রকাশিত: ১৩:০৮ পিএম, ১২ এপ্রিল ২০২৬ | আপডেট: ২১:৪০ এএম ২০২৬
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা প্লান প্রকল্পের উদ্বোধন
ছবি

ছবি আজকের প্রত্যাশা

‎গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আধুনিক ও পরিবেশবান্ধব মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান (MWMP) কাজের শুভ উদ্বোধন করেছেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
রোববার (১২ এপ্রিল) সকালে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ বিষয়ে এক সভা অনুষ্ঠিত হয়।

‎উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম বাচ্চু বলেন, “স্বাস্থ্যসেবার মান উন্নয়নের পাশাপাশি পরিবেশ সুরক্ষা নিশ্চিত করাও অত্যন্ত জরুরি। সঠিকভাবে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা না হলে তা জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়ায়। এই Medical Waste Management Plan
(MWMP) প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স একটি আধুনিক ও নিরাপদ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে রূপান্তরিত হবে।”

‎তিনি আরো বলেন, বর্তমান সরকার স্বাস্থ্যখাতে ব্যাপক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে এবং জনগণের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শফিকুল ইসলামের সভাপতিত্বে ‎অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন  শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার ব্যারিস্টার সজীব আহমেদ, গাজীপুর ড্যাবের আহবায়ক ডা. আলী আকবর পলান।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, পৌর বিএনপির আহবায়ক হুমায়ুন কবির সরকার, শ্রীপুর ইউসিসিএ ( বিআরডিপি)-এর চেয়ারম্যান মাহফুল হাসান হান্নান, পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী, যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন বেপারী ও মোসলেম উদ্দিন মৃধা, আহবায়ক সদস্য সাইফুল হক মোল্লা ও বিল্লাল হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ, হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা।

উপজেলা ‎স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ শফিকুল ইসলাম জানান, 
Medical Waste Management Plan (MWMP) কার্যক্রম চালুর ফলে হাসপাতালের বর্জ্য সঠিকভাবে পৃথকীকরণ, সংরক্ষণ ও নিষ্পত্তি করা সম্ভব হবে, যা সংক্রমণ ঝুঁকি কমাবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

‎অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রকল্প এলাকা পরিদর্শন করেন এবং হাসপাতালের স্টাফ ও সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

সানা/এসি/আপ্র/১২/৪/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

আইনজীবী তোফাজ্জেল হোসেনের মৃত্যুবার্ষিকী আজ
১৩ এপ্রিল ২০২৬

আইনজীবী তোফাজ্জেল হোসেনের মৃত্যুবার্ষিকী আজ

বিসিএস ট্রেনিং একাডেমির লেকচারার, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, ঝিনাইদহ জেলা আইনজীবী সমিত...

ঘুমন্ত ছেলেসহ ৩ জনকে কুপিয়ে ছাদ থেকে লাফিয়ে কনস্টেবলের মৃত্যু
১৩ এপ্রিল ২০২৬

ঘুমন্ত ছেলেসহ ৩ জনকে কুপিয়ে ছাদ থেকে লাফিয়ে কনস্টেবলের মৃত্যু

লক্ষ্মীপুর পৌর শহরে ঘুমন্ত ছেলেসহ তিনজনকে কুপিয়ে আহত করার পর ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে নাছির আহমেদ (...

ফরিদপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষ, খাদে বাস উল্টে পড়ে হতাহত ২৬
১৩ এপ্রিল ২০২৬

ফরিদপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষ, খাদে বাস উল্টে পড়ে হতাহত ২৬

ভয়াবহ এক সড়ক দুর্ঘটনা ঘটেছে ফরিদপুরের ভাঙ্গায়; পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে উল্টে সড়কের পাশ...

যশোরে চিকিৎসা নিতে হাসপাতালে হনুমান
১৩ এপ্রিল ২০২৬

যশোরে চিকিৎসা নিতে হাসপাতালে হনুমান

চিকিৎসা নিতে পশু হাসপাতালে এলো হনুমান! অবিশ্বাস্য হলেও সত্যিই এমন ঘটনা ঘটেছে যশোরের ঝিকরগাছা উপজেলা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

মতামত জানান

‘অসম ও দেশবিরোধী’ মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ যুব ইউনিয়ন ও বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। আপনি কি এই দাবির সঙ্গে একমত?

মোট ভোট: ২ | শেষ আপডেট: 2 দিন আগে