গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

যশোরে চিকিৎসা নিতে হাসপাতালে হনুমান

জেলা প্রতিনিধি, যশোর

জেলা প্রতিনিধি, যশোর

প্রকাশিত: ০৭:২১ পিএম, ১৩ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৬:৫৭ এএম ২০২৬
যশোরে চিকিৎসা নিতে হাসপাতালে হনুমান
ছবি

ছবি সংগৃহীত

চিকিৎসা নিতে পশু হাসপাতালে এলো হনুমান! অবিশ্বাস্য হলেও সত্যিই এমন ঘটনা ঘটেছে যশোরের ঝিকরগাছা উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তার কার্যালয়ে। রোববার (১২ এপ্রিল) দুপুরে এই ঘটনা ঘটে।

উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মাসুমা আখতার জানান, সম্প্রতি কেউ হয়তো হনুমানটিকে ধারালো অস্ত্র দিয়ে পিছনের অংশে কোপ দিয়েছিল। সেই থেকেই এটি চিকিৎসা নিতে হাসপাতাল খুঁজে বেড়াচ্ছে। এর আগে হনুমানটি ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঝিকরগাছা থানায়ও গেছে। অবশেষে রোববার (১২ এপ্রিল) প্রাণি সম্পদ অফিসারের কার্যালয় ও ভেটেরিনারি হাসপাতাল খুঁজে পেয়েছে।

তিনি আরো বলেন, হনুমানটি প্রথমে পশু হাসপাতালে চিকিৎসা শেডের টেবিলে বসে। সেখানে পছন্দ না হওয়ায় ফার্মেসি কক্ষে প্রবেশ করে এবং বিভিন্ন ওষুধ খুলে খুলে নাকের কাছে নিয়ে গন্ধ নেয় ও খায়। পরে তাকে চিকিৎসা দেওয়ার কথা বললে রাজি হয়। তখন ভায়োডিন দিয়ে ক্ষত স্থান পরিষ্কার করে দেওয়া হয়। এসময় হনুমানটি চুপচাপ ছিল। প্রাণিটি পুরোটা সময় বাক্‌প্রতিবন্ধী মানুষের মত আচরণ করেছে বলে জানান পশু চিকিৎসক মাসুমা আখতার।

এসি/আপ্র/১৩/০৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই