গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

শ্রীপুরে নদীতে গোসলে দুই স্কুলছাত্রী নিখোঁজ

আব্দুস সালাম রানা, উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর)

আব্দুস সালাম রানা, উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর)

প্রকাশিত: ২১:৩২ পিএম, ১৭ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৭:০৪ এএম ২০২৬
শ্রীপুরে নদীতে গোসলে দুই স্কুলছাত্রী নিখোঁজ
ছবি

ছবি আজকের প্রত্যাশা

গাজীপুরের শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে দুই স্কুলছাত্রী পানিতে তলিয়ে যাওয়ার ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অপর ছাত্রী এখনো নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালাচ্ছে।

নিহত শিক্ষার্থী সুবর্ণা আক্তার (১৭) এবং নিখোঁজ মার্জিয়া আক্তার মিম (১৭) দুজনই উপজেলার গোসিঙ্গা বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে গোসিঙ্গা এলাকার মেরিনা আবাসিক প্রকল্প সংলগ্ন শীতলক্ষ্যা নদীতে এ ঘটনা ঘটে।

পরিবার ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, কয়েকজন সহপাঠীর সঙ্গে নদীতে গোসল করতে নামার পর এক পর্যায়ে সুবর্ণা ও মার্জিয়া পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা ও স্বজনরা নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। এ সময় সুবর্ণার মরদেহ উদ্ধার করা সম্ভব হলেও মার্জিয়া নিখোঁজ থাকে।

নিখোঁজ মার্জিয়ার ছোট বোন জানান, দুপুরের দিকে তারা নদীতে গোসল করতে নামে। পরে দুইজনই পানিতে ডুবে যায় বলে খবর পাওয়া যায়।

সুবর্ণার চাচা জানান, দুই শিক্ষার্থীই সাঁতার জানত না। ঘটনার খবর পেয়ে স্থানীয়রা নদীতে নেমে একজনের মরদেহ উদ্ধার করেন। নিখোঁজ অপরজনকে উদ্ধারে ডুবুরি দল কাজ করছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ঢাকার ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ শিক্ষার্থীর সন্ধানে অভিযান চালাচ্ছে। একই সঙ্গে স্থানীয় প্রশাসনও উদ্ধার কার্যক্রম পর্যবেক্ষণ করছে।

শ্রীপুর থানার পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
সানা/আপ্র/১৭/৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই