গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

পরীক্ষার আগের রাতেও প্রবেশপত্র না পেয়ে গাইবান্ধায় মহাসড়ক অবরোধ বিক্ষোভ

আব্দুল জলিল মন্ডল, গাইবান্ধা প্রতিনিধি

আব্দুল জলিল মন্ডল, গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: ০০:৫৬ পিএম, ২১ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৩:২৮ এএম ২০২৬
পরীক্ষার আগের রাতেও প্রবেশপত্র না পেয়ে গাইবান্ধায় মহাসড়ক অবরোধ বিক্ষোভ
ছবি

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরুর আগের রাতেও প্রবেশপত্র না পেয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পরীক্ষার্থীরা -ছবি সংগৃহীত

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরুর আগের রাতেও প্রবেশপত্র না পেয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পরীক্ষার্থীরা। এতে রংপুর-ঢাকা মহাসড়কে তীব্র যানজট ও ভোগান্তির সৃষ্টি হয়।

সোমবার (২০ এপ্রিল) রাত ৯টার দিকে পলাশবাড়ী ফিলিং স্টেশনের সামনে মহাসড়কে অবস্থান নেয় গৃধারীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২৯ জন পরীক্ষার্থী। তাদের সঙ্গে অভিভাবক ও স্থানীয়রাও বিক্ষোভে অংশ নেন। সড়ক অবরোধের ফলে উভয় পাশে যানবাহন আটকা পড়ে।

শিক্ষার্থীদের অভিযোগ, পরীক্ষা শুরুর কয়েক ঘণ্টা আগে পর্যন্তও তারা প্রবেশপত্র হাতে পায়নি। গত কয়েক দিন ধরে বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেও কোনো সমাধান হয়নি। উল্টো প্রবেশপত্র দেওয়ার নামে ৫ থেকে ৭ হাজার টাকা দাবি করা হয়েছে বলেও অভিযোগ তাদের।

খবর পেয়ে ঘটনাস্থলে যান পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ এবং সহকারী কমিশনার (ভূমি) আল ইয়াসা রহমান তাপাদার। তাদের আশ্বাসে অবরোধ তুলে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এ সময় পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরোয়ার আলম খান পরিস্থিতি নিয়ন্ত্রণে ভূমিকা রাখেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ইন্টারনেট থেকে প্রবেশপত্র ডাউনলোড করে দ্রুত পরীক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে এবং কেউ যেন পরীক্ষায় অংশগ্রহণ থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করা হবে। পাশাপাশি গাফিলতির ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

এদিকে একই উপজেলার জুনদহ উচ্চ বিদ্যালয়ের ৩৬ জন শিক্ষার্থীও প্রবেশপত্র না পাওয়ার অভিযোগ তোলে। তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করার দাবি জানালে পরে বিষয়টি সমাধান করা হয়।

অন্যদিকে ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া এমইউ একাডেমির প্রায় দেড় শতাধিক শিক্ষার্থীর প্রবেশপত্রে নানা ভুল থাকার অভিযোগ উঠেছে। প্রবেশপত্রে নাম, ছবি, বিভাগ ও অভিভাবকের নামের অসামঞ্জস্য নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও বিভ্রান্তি দেখা দিয়েছে।

পরীক্ষার ঠিক আগ মুহূর্তে এমন অব্যবস্থাপনায় শিক্ষার্থীরা মানসিক চাপে পড়েছে বলে জানিয়েছেন অভিভাবকরা।
সানা/আপ্র/২১/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই