গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

নওগাঁয় ৪ খুনের ঘটনায় সন্দেহভাজন ভাগনে আটক

জেলা প্রতিনিধি, নওগাঁ

জেলা প্রতিনিধি, নওগাঁ

প্রকাশিত: ১৫:৪৩ পিএম, ২১ এপ্রিল ২০২৬ | আপডেট: ২৩:০২ এএম ২০২৬
নওগাঁয় ৪ খুনের ঘটনায় সন্দেহভাজন ভাগনে আটক
ছবি

ছবি সংগৃহীত

নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের চার সদস্যকে নৃশংসভাবে গলা কেটে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম সবুজ হোসেন (২৫)। তিনি নিহত গৃহকর্তা হাবিবুর রহমানের আপন ভাগনে। তাকে বর্তমানে পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

​মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর গ্রামে নিজ বাড়ি থেকে হাবিবুর রহমান (৪৫), তার স্ত্রী পপি খাতুন (৩৫), ছেলে পারভেজ (১৪) এবং মাত্র তিন বছর বয়সী শিশু কন্যা সাদিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ।

​স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে খাবার খেয়ে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েছিলেন। মঙ্গলবার ভোরে বাড়ির দরজা খোলা দেখে এক প্রতিবেশী নারী ভেতরে গিয়ে চারজনের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন। তার চিৎকার শুনে গ্রামবাসী জড়ো হয় এবং পরে পুলিশে খবর দেওয়া হয়।

​খবর পেয়ে সকাল ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহগুলো ২৫০ শয্যাবিশিষ্ট নওগাঁ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়।

​ঘটনার পরপরই অভিযানে নেমে পুলিশ নিহতের ভাগনে সবুজ হোসেনকে আটক করে। সবুজ মান্দা উপজেলার পারনপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে।

​নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান গণমাধ্যমকে জানান, সন্দেহভাজন হিসেবে সবুজকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। জমি সংক্রান্ত বিরোধ নাকি অন্য কোনো ব্যক্তিগত শত্রুতা থেকে এই নৃশংসতা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

এসি/আপ্র/২১/০৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই