গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

লরি-অটোরিকশার সংঘর্ষে শিশুসহ নিহত ২, আহত ৩

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ

প্রকাশিত: ০৯:০০ পিএম, ২২ এপ্রিল ২০২৬ | আপডেট: ১১:৩৯ এএম ২০২৬
লরি-অটোরিকশার সংঘর্ষে শিশুসহ নিহত ২, আহত ৩
ছবি

ছবি সংগৃহীত

ময়মনসিংহ নগরের শম্ভুগঞ্জে লরির সঙ্গে অটোরিকশার (স্থানীয়ভাবে মাহিন্দ্রা হিসেবে পরিচিত) মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তিনজন।

মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা আঞ্চলিক মহাসড়কের শম্ভুগঞ্জের স্বপ্নার মোড় ব্র্যাক স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যাত্রীবাহী মাহিন্দ্রা ময়মনসিংহ থেকে নেত্রকোনার দিকে যাচ্ছিল। পথিমধ্যে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের শম্ভুগঞ্জের স্বপ্নার মোড় ব্র্যাক স্কুলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই শিশুসহ নারীর মৃত্যু হয়। এ সময় উপস্থিত লোকজন আহত তিনজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠান।

এদিকে, দুর্ঘটনার পর ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের দুই পাশে যানজট সৃষ্টি হয়। যানজট নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. সানোয়ার হোসেন বলেন, একটি লরির সঙ্গে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। তাদের মধ্যে ১৮ মাস বয়সী একটি শিশু রয়েছে। দুর্ঘটনায় শিশুটির মায়ের একটি হাত ভেঙে গেছে। অপর নিহত নারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে, তার বয়স আনুমানিক ৪৫ বছর হবে।

এসি/আপ্র/২২/০৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই