গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

পাবনার ফরিদপুরে খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৩:৩২ পিএম, ২৫ এপ্রিল ২০২৬ | আপডেট: ২০:২১ এএম ২০২৬
পাবনার ফরিদপুরে খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন
ছবি

ছবি আজকের প্রত্যাশা

ফরিদপুর (পাবনা) প্রতিনিধি: পাবনার ফরিদপুর উপজেলার হাদল ইউনিয়নের কুচলিয়া চিকনাই নদীর আমিন মেম্বরের বাড়ি থেকে নলুয়ার বিল পর্যন্ত খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। প্রায় ১২ লাখ ৯১ হাজার ৭২৪ টাকা ব্যয়ে বাস্তবায়িত এই প্রকল্পের আওতায় ০.৪৮৫ কিলোমিটার দৈর্ঘ্যের খাল পুনঃখনন করা হবে।

সম্প্রতি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৩ আসনের সংসদ সদস্য মাওলানা আলী আজগার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইমামা বানিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফয়েজ উদ্দিন, উপজেলা জামায়াতের আমির মাওঃ আবু তালেব এবং সেক্রেটারি আব্দুল হাই আল রাজি।

এছাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও বিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান, হাদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহআলমসহ বিভিন্ন রাজনৈতিক নেতা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা খাল পুনঃখননের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা নিরসন ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা প্রকাশ করেন।
সানা/আপ্র/২৫/৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই