গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ঘোড়াঘাটে দাদী হত্যায় নাতিসহ গ্রেফতার তিন

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:৪০ পিএম, ২৮ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৩:৪২ এএম ২০২৬
ঘোড়াঘাটে দাদী হত্যায় নাতিসহ গ্রেফতার তিন
ছবি

ছবি আজকের প্রত্যাশা

মোঃ জাহাঙ্গর আলম ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: ঘোড়াঘাট উপজেলায় চাঞ্চল্যকর বৃদ্ধা অলেদা বেওয়া হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের আপন নাতিসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে এবং লুট হওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দিনাজপুর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আনোয়ার হোসেন জানান, গ্রেফতারকৃতরা হলেন ফজলে রাব্বী (২৯), মুসফিকুর রহমান রাজ (৩৮) এবং নাজমুল হুদা শান্ত (২৬)। এদের মধ্যে শান্ত নিহতের নাতি।

পুলিশ জানায়, ঘটনার দিন সকালে স্থানীয় ডুগডুগি বাজারে বসে তারা হত্যার পরিকল্পনা করে। রাব্বী জানায়, তার দাদীর বাড়িতে স্বর্ণালংকার রয়েছে এবং তিনি দিনের বেলায় একা থাকেন। সেই তথ্যের ভিত্তিতেই তারা পূর্বপরিকল্পিতভাবে হত্যাকাণ্ডের ছক আঁকে।

গত ২১ এপ্রিল বিকেলে পালশা ইউনিয়নের পূর্ব পালশা গ্রামে এ ঘটনা ঘটে। পরিকল্পনা অনুযায়ী শান্ত বাড়ির বাইরে পাহারায় ছিল, আর রাব্বী ও রাজ ঘরে ঢুকে লুটপাট শুরু করে। এ সময় ঘুম থেকে জেগে উঠলে বৃদ্ধার মুখ চেপে ধরে হাত-পা বেঁধে ফেলা হয়। পরে তিনজন মিলে শ্বাসরোধ করে তাকে হত্যা করে পালিয়ে যায়।

ঘটনার পর আসামিরা আত্মগোপনে চলে গেলেও পুলিশের নজরদারিতে প্রথমে রাজকে গোকুলনগর এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে শান্তকে নিজ বাড়ি থেকে এবং রাব্বীকে ঢাকার সাভার এলাকা থেকে আটক করা হয়। তাদের কাছ থেকে স্বর্ণের হার, বালা, চেইন, কানের দুল, ঝুমকাসহ বিভিন্ন অলংকার উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
সানা/আপ্র/২৮/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই