গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

মেনু

সাতক্ষীরায় নতুন কুঁড়ি ক্রীড়া প্রতিযোগিতা শুরু

আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা প্রতিনিধি

আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ০১:৪৯ পিএম, ০৩ মে ২০২৬ | আপডেট: ১৭:৪৭ এএম ২০২৬
সাতক্ষীরায় নতুন কুঁড়ি ক্রীড়া প্রতিযোগিতা শুরু
ছবি

ছবি আজকের প্রত্যাশা

তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ খুঁজে বের করে তাদের জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে দেশব্যাপী শুরু হয়েছে নতুন কুঁড়ি ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬। এর অংশ হিসেবে সাতক্ষীরায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

গতকাল শনিবার (২ মে) বিকাল চারটায় জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সারাদেশের সঙ্গে একযোগে ভার্চ্যুয়ালি প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বেলুন, ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে স্থানীয়ভাবে উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক এবং সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল, পুলিশ সুপার আরেফিন জুয়েল, অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাস, জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আবুল হাশেম, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্তসহ প্রশাসন, রাজনৈতিক ও ক্রীড়া অঙ্গনের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনের আগে সাতটি উপজেলার প্রতিনিধিত্বকারী দলগুলোর নেতৃত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তারা দলীয় পতাকা উত্তোলন করেন।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মূল লক্ষ্য হলো ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের মধ্য থেকে প্রতিভাবান খেলোয়াড় নির্বাচন করে প্রশিক্ষণ ও প্রতিযোগিতার মাধ্যমে তাদের দক্ষতা বিকাশ করা।

এবারের আয়োজনে জেলা পর্যায়ে আটটি ইভেন্ট অনুষ্ঠিত হচ্ছে—ক্রিকেট, ফুটবল, কাবাডি, ব্যাডমিন্টন, দাবা, অ্যাথলেটিকস, সাঁতার ও মার্শাল আর্ট। প্রতিযোগিতাগুলো সাতক্ষীরা জেলা স্টেডিয়াম, সাতক্ষীরা সরকারি কলেজ পুকুর এবং টেনিস গ্রাউন্ডে অনুষ্ঠিত হচ্ছে।

আগামী ৯ মে পর্যন্ত চলা এ প্রতিযোগিতা থেকে নতুন প্রজন্মের প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী মো. মনিরুজ্জামান।
সানা/আপ্র/৩/৫/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

গাজীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত
০৩ জুলাই ২০২৬

গাজীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

গাজীপুরের শ্রীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায়...

খুলনা সাংবাদিক ইউনিয়ন নির্বাচনে মনোনয়নপত্র বিক্রি সম্পন্ন
০৩ জুলাই ২০২৬

খুলনা সাংবাদিক ইউনিয়ন নির্বাচনে মনোনয়নপত্র বিক্রি সম্পন্ন

নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে উৎসবমুখর পরিবেশে খুলনা সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচনের মনোন...

ফরিদপুরে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম, শঙ্কায় পরিবার
০৩ জুলাই ২০২৬

ফরিদপুরে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম, শঙ্কায় পরিবার

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন এক প্রসূতি নারী। নির্ধারিত সময়ের আ...

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে যুবক গুরুতর আহত
০৩ জুলাই ২০২৬

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে যুবক গুরুতর আহত

খুলনার বটিয়াঘাটা উপজেলায় অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে রাতুল শেখ (২২) নামে এক যুবক গুরুতর আহত হয়েছে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই