গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সওজ এর জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ

আব্দুস সালাম রানা, উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর)

আব্দুস সালাম রানা, উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর)

প্রকাশিত: ০১:৩১ পিএম, ০৪ মে ২০২৬ | আপডেট: ১৪:২১ এএম ২০২৬
সওজ এর জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ
ছবি

ছবি আজকের প্রত্যাশা

গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ বিভাগের জমি দখল করে গড়ে তোলা বিএনপির অস্থায়ী অফিসসহ সব অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু। রোববার (৩ মে) দুপুরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের রঙিলা বাজার এলাকায় জলাবদ্ধতা নিরসনে করণীয় পরিদর্শনকালে তিনি এ নির্দেশনা দেন।

পরিদর্শনের সময় তিনি সওজ গাজীপুরের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদকে গাজীপুর-৩ আসনের মহাসড়কের পাশের দখল হওয়া জমি দ্রুত দখলমুক্ত করার নির্দেশ দেন। তিনি বলেন, এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলে সড়কে শৃঙ্খলা ফিরে আসবে।

সংসদ সদস্য আরও জানান, জলাবদ্ধতা নিরসনে মহাসড়কের পাশ দিয়ে দ্রুত একটি ড্রেন নির্মাণ করা হবে। এতে তেলিহাটি ও আশপাশের এলাকার পানি নিষ্কাশন সহজ হবে।

সওজের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ বলেন, রঙিলা বাজার এলাকায় পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় মহাসড়কে জলাবদ্ধতা তৈরি হচ্ছে। স্থানীয় সংসদ সদস্যের নির্দেশনায় দ্রুত এ সমস্যার সমাধানে পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রমও সহজ হবে বলে তিনি উল্লেখ করেন।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদ ভূঁইয়া, উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. তৌহীদুল ইসলাম, সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম এবং শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মো. মাহফুল হাসান হান্নানসহ সংশ্লিষ্টরা।
সানা/আপ্র/৪/৫/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই