গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বদরগঞ্জে ভ্যানচালক আরিফুল হত্যার প্রতিবাদে বিক্ষোভ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০৯:৩৭ পিএম, ০৯ মে ২০২৬ | আপডেট: ১০:৩৮ এএম ২০২৬
বদরগঞ্জে ভ্যানচালক আরিফুল হত্যার প্রতিবাদে  বিক্ষোভ
ছবি

ছবি আজকের প্রত্যাশা

মাহাবুব রহমান বিপ্লব বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে ভ্যানচালক আরিফুল ইসলাম (২৮) কে কুপিয়ে হত্যার ঘটনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার (৮ মে) বিকেল ৪টার দিকে সচেতন এলাকাবাসীর ব্যানারে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ কর্মসূচি পালিত হয়।

প্রতিবাদ সভা থেকে বক্তারা হত্যাকাণ্ডে জড়িত প্রধান আসামি ফিরোজ ওরফে মার্ডার ফিরোজসহ অন্যদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দেওয়া হয়।

সভায় বক্তব্য দেন নিহতের চাচা সিরাজুল ইসলাম, কালুপাড়া ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল হক মানিক, তানভির রহমান তমাল, জিয়াদ সরকার রানা, মাহমুদ হাসানসহ স্থানীয়রা।

উল্লেখ্য, গত মঙ্গলবার (৫ এপ্রিল) বিকেলে বদরগঞ্জ পৌর শহরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। মমিনুল ইসলাম এবং ফিরোজ ওরফে মার্ডার ফিরোজের নেতৃত্বাধীন দুটি গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার একপর্যায়ে বালুয়াভাটা এলাকার আম্বিয়ার মোড়ে ভ্যানচালক আরিফুল ইসলামকে পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।

জানা যায়, নিহত আরিফুল ইসলাম ও মমিনুল ইসলাম একই এলাকার বাসিন্দা হওয়ায় তাকে প্রতিপক্ষ গ্রুপের সদস্য মনে করে এ হত্যাকাণ্ড ঘটানো হয়।

এ ঘটনায় ওই রাতেই নিহতের বাবা রেজাউল ইসলাম বদরগঞ্জ থানায় মার্ডার ফিরোজকে প্রধান আসামি করে ২১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেফতার করে।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান জাহিদ সরকার জানান, হত্যাকাণ্ডে জড়িত তিনজনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে এবং অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
সানা/আপ্র/৯/৫/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরল এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরল এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই