গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

গাজীপুরে পাঁচ খুনের ঘটনায় থানায় মামলা

জেলা প্রতিনিধি, গাজীপুর

জেলা প্রতিনিধি, গাজীপুর

প্রকাশিত: ০৭:১৫ পিএম, ১০ মে ২০২৬ | আপডেট: ০৩:০২ এএম ২০২৬
গাজীপুরে পাঁচ খুনের ঘটনায় থানায় মামলা
ছবি

ছবি সংগৃহীত

গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (৯ মে) রাতে নিহত নারী শারমিন খানমের বাবা সাহাদত মোল্ল্যা বাদী হয়ে কাপাসিয়া থানায় মামলা দায়ের করেন। মামলায় জামাতা (শারমিনের স্বামী) পলাতক ফোরকানসহ অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করা হয়েছে।

গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মো. আসাদুজ্জামান মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহত নারীর বাবা সাহাদত মোল্ল্যা বাদী হয়ে ফোরকানকে আসামি করে মামলা দায়ের করেছেন। মামলায় আরও ৪-৫ জনকে অজ্ঞাত হিসেবে আসামি করা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

কাপাসিয়া থানা পুলিশ জানায়, শুক্রবার রাতের কোনো এক সময়ে হত্যার ঘটনা ঘটতে পারে। পরে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

এর আগে শনিবার সকালে উপজেলার রাউতকোনা গ্রাম থেকে ফোরকান মিয়ার স্ত্রী শারমিন (৩০), তিনি মেয়ে মীম (১৫), মারিয়া (৮), ফারিয়া (২) ও শ্যালক রসুল মিয়ার (২২) গলা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।

জানা যায়, ভাড়ায় গাড়িচালক ফোরকানের গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার মেরী গোপীনাথপুর এলাকায়। তিনি পরিবার নিয়ে কাপাসিয়ায় বছর খানেক ধরে ভাড়া বাসায় থাকতেন।

পারিবারিক কলহের জেরে ফোরকান এই নৃশংস হত্যাকাণ্ড ঘটাতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ঘটনার পর থেকেই ফোরকান পলাতক আছেন।

এসি/আপ্র/১০/০৫/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই