গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বরগুনায় জমি বিরোধে পিটিয়ে হত্যা অভিযোগ

জেলা প্রতিনিধি, বরগুনা

জেলা প্রতিনিধি, বরগুনা

প্রকাশিত: ০১:৪৫ পিএম, ১২ মে ২০২৬ | আপডেট: ১৫:৩৭ এএম ২০২৬
বরগুনায় জমি বিরোধে পিটিয়ে হত্যা অভিযোগ
ছবি

মো. আলম ফিটার -ছবি সংগৃহীত

বরগুনার পাথরঘাটা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ব্যক্তি স্থানীয় এক ছাত্রলীগ নেতার বাবা বলে জানা গেছে।

সোমবার (১১ মে) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. আলম ফিটার মারা যান বলে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক জানিয়েছেন। এর আগে রোববার (১০ মে) দুপুরে উপজেলার বাদুরতলা গ্রামে সংঘর্ষের সময় তিনি গুরুতর আহত হন।

নিহত আলম ফিটার ওই গ্রামের বাসিন্দা এবং পাথরঘাটা সদর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফোরকান মিয়ার বাবা।

পারিবারিক সূত্রে জানা গেছে, জমির সীমানা নির্ধারণ ও একটি নারিকেল গাছকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে প্রতিবেশী আল-আমিন ও ইলিয়াসদের সঙ্গে আলম ফিটারের বিরোধ চলছিল। রোববার দুপুর দেড়টার দিকে এ বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে।

এ সময় প্রতিপক্ষের লাঠির আঘাতে আলম ফিটার গুরুতর আহত হন। তাঁকে প্রথমে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ছেলে তাওহীদ, পুত্রবধূ আদুরি এবং স্ত্রী ফরিদা বেগম আহত হয়েছেন। তাঁরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতের ছেলে ফোরকান মিয়া অভিযোগ করেন, প্রায় এক মাস আগে স্থানীয় সালিশের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি হলেও প্রতিপক্ষ তা মেনে নেয়নি এবং পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে।

অন্যদিকে নিহতের মেয়ে ফাতিমা আক্তার দাবি করেন, তাঁদের পরিবার রাজনৈতিক সম্পৃক্ততার কারণে দীর্ঘদিন ধরে চাপ ও হুমকির মধ্যে ছিল এবং এরই ধারাবাহিকতায় এ হামলার ঘটনা ঘটেছে।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক বলেন, ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
সানা/আপ্র/১২/৫/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই