গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বাগেরহাটে বোনকে অপহরণের হুমকির অভিযোগে মামলা

জেলা প্রতিনিধি, বাগেরহাট

জেলা প্রতিনিধি, বাগেরহাট

প্রকাশিত: ২০:০৬ পিএম, ১৯ মে ২০২৬ | আপডেট: ২২:৫৫ এএম ২০২৬
বাগেরহাটে বোনকে অপহরণের হুমকির অভিযোগে মামলা
ছবি

ছবি আজকের প্রত্যাশা

প্রেম করে বিয়ে করার পর আপন ভাইদের বিরুদ্ধে হুমকি, হামলার চেষ্টা ও অপহরণের অভিযোগ তুলে মামলা করেছেন খুলনার বাসিন্দা কানিজ ফাতেমা তুসি (২১)। তিনি জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে বাগেরহাট মডেল থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগে তুসি জানান, গত ১৮ জুন ২০২৫ তারিখে পারিবারিক সম্মতি ছাড়া ভালোবেসে ইসলামী শরিয়ত অনুযায়ী শেখ নাজমুল হুদা রাহাতকে তিনি বিয়ে করেন। বিয়ের পর থেকে তার আপন ভাই শেখ মাহমুদ হাসান নোমান, শেখ মাসুম ও শেখ মামুনসহ আরো ১৫-২০ জন তাদের ওপর বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে আসছে।

তিনি অভিযোগ করেন, তাকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করা হয়েছে এবং তার স্বামীকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। একইসঙ্গে মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

তুসি আরো জানান, গত ২৬ এপ্রিল ২০২৬ রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের বারুইডাঙ্গা এলাকায় তার নানা শ্বশুর সৈয়দ সাহাদাৎ আলীর বাড়িতে অভিযুক্তরা বহিরাগত লোকজন নিয়ে উপস্থিত হয়। এসময় তারা তাকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করে। ব্যর্থ হয়ে তারা প্রাণনাশসহ বিভিন্ন হুমকি দিয়ে স্থান ত্যাগ করে।

ভুক্তভোগী ও তার স্বামী নিজেদের জীবনের নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা প্রকাশ করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

তুসি বলেন, তারা দুজনই প্রাপ্তবয়স্ক এবং নিজেদের ইচ্ছায় বিয়ে করেছেন। আইনগতভাবে তাদের এই অধিকার থাকলেও এখনও হুমকি ও ভয়ভীতির মধ্যে জীবন কাটাতে হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।


সানা/ডিসি/১৯/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই