গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ

প্রকাশিত: ১৫:৪০ পিএম, ২৮ মে ২০২৬ | আপডেট: ১৪:২৯ এএম ২০২৬
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
ছবি

ছবি সংগৃহীত

গোপালগঞ্জে বাস ও মোটরসাইকেলের মধ্যে সংঘ র্ষে ৫ জন নিহত হয়েছেন। 
বৃহস্পতিবার (২৮ মে) সকালে জেলার বেদগ্রামে এ ঘটনা ঘটে। এ সময় আরো অন্তত ২৫ জন আহত হয়েছেন। এদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পিরোজপুরগামী দোলা পরিবহনের একটি বাস শহরের বেদগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া মোটরসাইকেলের সঙ্গে সংঘ র্ষ হয়। এতে বাসটি রাস্তার ওপর উল্টে যায় এবং মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়।

ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহীসহ মোট ৪ জন নিহত হন। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও জেলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ১২ বছরের এক শিশুকে মৃত ঘোষণা করা হয়।
 
পুলিশ জানিয়েছে, নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। নিহতদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারী, একজন শিশু এবং তিনজন পুরুষ রয়েছেন বলে জানা গেছে।
 
দুর্ঘটনার পর গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর, জেলা প্রশাসক মো. আরিফ উজ জামান এবং পুলিশ সুপার হাবীবুল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এসি/আপ্র/২৮/০৫/২০২৬

 

 

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই