গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

মেনু

চিলোকূট চাকরিজীবী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২৩:০২ পিএম, ৩০ মে ২০২৬ | আপডেট: ১৬:৪২ এএম ২০২৬
চিলোকূট চাকরিজীবী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
ছবি

ছবি প্রতিনিধি

নাজমুল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঐতিহ্যবাহী চিলোকূট গ্রামের পেশাজীবী সামাজিক সংগঠন ‘চিলোকূট চাকরিজীবী অ্যাসোসিয়েশন’-এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মে) চিলোকূট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের নতুন উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

সংগঠনের কার্যক্রম আরো গতিশীল ও সুশৃঙ্খলভাবে পরিচালনার লক্ষ্যে ৬ সদস্যবিশিষ্ট উপদেষ্টা মণ্ডলী এবং ৩১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। পেশাগত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সম্পর্ক উন্নয়ন এবং সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনাই নতুন কমিটির প্রধান লক্ষ্য বলে জানানো হয়েছে।

নবগঠিত উপদেষ্টা মণ্ডলীর প্রধান উপদেষ্টা করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের সাবেক প্রশিক্ষক আবদুল আওয়ালকে। এছাড়া বাংলাদেশ পুলিশের সাবেক পুলিশ পরিদর্শক আতাউর রহমান, স্বাস্থ্য পরিদর্শক কামাল উদ্দিনসহ মোট ৬ জনকে উপদেষ্টা মণ্ডলীতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

কার্যনির্বাহী কমিটিতে চিলোকূট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী জাহাঙ্গীর আলমকে সভাপতি এবং জনতা ব্যাংক কসবা শাখার ব্যবস্থাপক মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন— সিনিয়র সহসভাপতি মোতাসিম বিল্লাহ, সহসাধারণ সম্পাদক আল এমরান, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ লুৎফর রহমান এবং অর্থ সম্পাদক সামছুল ইসলাম শামীম।

অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা পারস্পরিক মতবিনিময়, পরিচয় পর্ব এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন। ঈদ পুনর্মিলনী সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় সংগঠনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

এছাড়া অনুষ্ঠান আয়োজন, সার্বিক ব্যবস্থাপনা ও অতিথি আপ্যায়নের জন্য চিলোকূট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সংশ্লিষ্ট সকলের প্রতি সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।
সানা/আপ্র/৩০/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

শ্রীপুরে সাড়ে ১৪ হাজার ইয়াবাসহ কথিত ‘মাদকসম্রাট’ গ্রেফতার
২৮ জুলাই ২০২৬

শ্রীপুরে সাড়ে ১৪ হাজার ইয়াবাসহ কথিত ‘মাদকসম্রাট’ গ্রেফতার

গাজীপুরের শ্রীপুর উপজেলায় বিশেষ অভিযানে ১৪ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক কথিত মাদক কারবারিকে গ্র...

ফুটবল খেলার বিরোধে সিলেটে ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত
২৮ জুলাই ২০২৬

ফুটবল খেলার বিরোধে সিলেটে ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

সিলেট নগরীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে ছুরিকাঘাতে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সোমবার...

বদরগঞ্জে লটারির নামে জুয়া বন্ধের দাবিতে বিক্ষোভ
২৮ জুলাই ২০২৬

বদরগঞ্জে লটারির নামে জুয়া বন্ধের দাবিতে বিক্ষোভ

মাহাবুব রহমান বিপ্লব, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জ উপজেলার খোলাহাটিতে ‘কুটিরশিল্প ও বা...

রাবিতে হামলার শিকার দুই শিক্ষার্থী এবার গ্রেফতার
২৮ জুলাই ২০২৬

রাবিতে হামলার শিকার দুই শিক্ষার্থী এবার গ্রেফতার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে হামলার শিকার তিন শিক্ষার্থীর মধ্যে দুইজনকে ছাত্রলীগের...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই