গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

মেনু

গাজীপুরে পূর্ব শত্রুতার জেরে যুবককে পিটিয়ে হত্যা

আব্দুস সালাম রানা, উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর)

আব্দুস সালাম রানা, উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর)

প্রকাশিত: ২০:৩০ পিএম, ০২ জুন ২০২৬ | আপডেট: ১০:২৯ এএম ২০২৬
গাজীপুরে পূর্ব শত্রুতার জেরে যুবককে পিটিয়ে হত্যা
ছবি

ছবি প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের পাইটালবাড়ি এলাকায় পূর্ব শত্রুতার জেরে আজিজুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের মা, ছোট ভাই ও বোনসহ পরিবারের আরও তিন সদস্য আহত হয়েছেন।

নিহতের ভাই তাইজুল ইসলাম ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক একটি বিষয়কে কেন্দ্র করে আজিজুল ইসলামের সঙ্গে তার ছোট ভাইয়ের কথাকাটাকাটি চলছিল। এরই একপর্যায়ে পূর্ব বিরোধের জেরে পাশের বাড়ির শামীম, জামাল উদ্দিন ফকির, হৃদয়, শাহীন ও মুক্তারসহ কয়েকজন ব্যক্তি লোহার রড ও দেশীয় অস্ত্র নিয়ে আজিজুলের ওপর অতর্কিত হামলা চালায়।

অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে। এতে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার (০১ জুন) দিবাগত রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে তার মৃত্যু হয়।

স্বজনদের অভিযোগ, হামলার পর দুর্বৃত্তরা নিহতের বসতবাড়িতেও ভাঙচুর চালায়। এ সময় বাধা দিতে গেলে তার মা, ছোট ভাই ও বোনকেও মারধর করা হয়। আহত অবস্থায় তারা চিকিৎসা নিয়েছেন।

এ ঘটনায় তাইজুল ইসলাম পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে শ্রীপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং প্রধান আসামি শামীমকে আটক করা হয়েছে। বাকি অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
সানা/আপ্র/২/৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

শ্রীপুরে সাড়ে ১৪ হাজার ইয়াবাসহ কথিত ‘মাদকসম্রাট’ গ্রেফতার
২৮ জুলাই ২০২৬

শ্রীপুরে সাড়ে ১৪ হাজার ইয়াবাসহ কথিত ‘মাদকসম্রাট’ গ্রেফতার

গাজীপুরের শ্রীপুর উপজেলায় বিশেষ অভিযানে ১৪ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক কথিত মাদক কারবারিকে গ্র...

ফুটবল খেলার বিরোধে সিলেটে ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত
২৮ জুলাই ২০২৬

ফুটবল খেলার বিরোধে সিলেটে ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

সিলেট নগরীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে ছুরিকাঘাতে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সোমবার...

বদরগঞ্জে লটারির নামে জুয়া বন্ধের দাবিতে বিক্ষোভ
২৮ জুলাই ২০২৬

বদরগঞ্জে লটারির নামে জুয়া বন্ধের দাবিতে বিক্ষোভ

মাহাবুব রহমান বিপ্লব, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জ উপজেলার খোলাহাটিতে ‘কুটিরশিল্প ও বা...

রাবিতে হামলার শিকার দুই শিক্ষার্থী এবার গ্রেফতার
২৮ জুলাই ২০২৬

রাবিতে হামলার শিকার দুই শিক্ষার্থী এবার গ্রেফতার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে হামলার শিকার তিন শিক্ষার্থীর মধ্যে দুইজনকে ছাত্রলীগের...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই