গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

মেনু

শ্রীপুরে আনিছুর রহমানের জানাজায় মানুষের ঢল

আব্দুস সালাম রানা, উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর)

আব্দুস সালাম রানা, উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর)

প্রকাশিত: ০৩:০২ পিএম, ০৯ জুন ২০২৬ | আপডেট: ০৪:২১ এএম ২০২৬
শ্রীপুরে আনিছুর রহমানের জানাজায় মানুষের ঢল
ছবি

ছবি প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা আনিছুর রহমানের জানাজার নামাজে মানুষের ঢল নেমেছে। সোমবার (৮ জুন) বেলা ১১টায় উপজেলার মাধখলা গ্রামে তাঁর বাড়ির পাশে অনুষ্ঠিত জানাজায় দলমত-নির্বিশেষে বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। একই সময়ে তাঁর মৃত্যুসংবাদ শুনে মারা যাওয়া বড় বোন রাশিদা খাতুনের জানাজাও একই মাঠে অনুষ্ঠিত হয়।

সকাল থেকেই আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ আনিছুর রহমানকে শেষবারের মতো দেখতে এবং জানাজায় অংশ নিতে ভিড় করতে থাকেন। একপর্যায়ে জানাজার মাঠে স্থান সংকুলান না হওয়ায় মুসল্লিদের অনেককে আশপাশের সড়ক, অলিগলি ও বাড়ির উঠানে দাঁড়িয়ে নামাজ আদায় করতে দেখা যায়।

জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষক, আলেম, গণমাধ্যমকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, শ্রীপুর উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

জানাজা শেষে মরহুমদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান উপস্থিত মুসল্লিরা।

আনিছুর রহমান (৬২) রোববার বিকেলে ঢাকার উত্তরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি টানা চারবার শ্রীপুর পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন।

২০২৪ সালের ১৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে স্থানীয় সরকার বিভাগের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে দেশের ৩২৩টি পৌরসভার মেয়রের সঙ্গে তাঁকেও দায়িত্ব থেকে অপসারণ করা হয়।

আওয়ামী লীগ সরকারের পতনের পর আনিছুর রহমান জনসমক্ষে খুব একটা দেখা দেননি। এ সময় তিনি ডায়াবেটিস, কিডনি-সংক্রান্ত জটিলতাসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। কিডনি জটিলতার কারণে নিয়মিত ডায়ালাইসিস নিতে হতো তাঁকে। রোববার ডায়ালাইসিসের জন্য উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে লাইফ সাপোর্টে নেওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

এদিকে আনিছুর রহমানের মৃত্যুসংবাদ বাড়িতে পৌঁছানোর পর তাঁর বড় বোন রাশিদা খাতুন অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে মাওনা চৌরাস্তার একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবারের সদস্যরা জানান, ভাইয়ের মৃত্যুর শোক সহ্য করতে না পেরেই তিনি মারা যান।
সানা/আপ্র/৯/৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

টঙ্গীতে বিশেষ অভিযানে গ্রেফতার ১৬
০৯ জুন ২০২৬

টঙ্গীতে বিশেষ অভিযানে গ্রেফতার ১৬

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের অধীন টঙ্গীতে চাঁদাবাজি,...

রাজৈর বালিকা বিদ্যালয়ে মাদকবিরোধী সেমিনার
০৯ জুন ২০২৬

রাজৈর বালিকা বিদ্যালয়ে মাদকবিরোধী সেমিনার

অনাদি কুমার মণ্ডল, মাদারীপুর: মাদারীপুরের রাজৈর বালিকা উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত হয়...

পাবনায় ছেলেকে মাদ্রাসায় নিয়ে যাওয়ার পথে বাবাকে গুলি করে হত্যা
০৯ জুন ২০২৬

পাবনায় ছেলেকে মাদ্রাসায় নিয়ে যাওয়ার পথে বাবাকে গুলি করে হত্যা

পাবনার শহরে আলী হোসেন (৫৩) নামে এক ব্যক্তিকে সন্তানের সামনে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পাশাপা...

পাইকগাছায় গণপিটুনির পর যুবকের মৃত্যু, পাল্টাপাল্টি অভিযোগ
০৯ জুন ২০২৬

পাইকগাছায় গণপিটুনির পর যুবকের মৃত্যু, পাল্টাপাল্টি অভিযোগ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় গণপিটুনির ঘটনায় হাসান (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই