গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বদরগঞ্জে প্রাচীর নির্মাণে দেড় শতাধিক পরিবার অবরুদ্ধ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:০৬ পিএম, ১৫ জুন ২০২৬ | আপডেট: ১৫:২২ এএম ২০২৬
বদরগঞ্জে প্রাচীর নির্মাণে দেড় শতাধিক পরিবার অবরুদ্ধ
ছবি

রাস্তা বন্ধ করে দেওয়ায় বর্তমানে স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীসহ স্থানীয়রা প্রাচীরের ওপর বাঁশের মই ব্যবহার করে যাতায়াত করছেন -ছবি প্রতিনিধি

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:  রংপুরের বদরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের উত্তর মুকসেদপুর পাঠানপাড়া গ্রামে পাকা প্রাচীর তুলে রাস্তা বন্ধ করে দেওয়ায় দেড় শতাধিক পরিবার গত দুই মাস ধরে অবরুদ্ধ অবস্থায় রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, প্রায় দুই শত বছর ধরে ব্যবহৃত একটি চলাচলের রাস্তায় একই গ্রামের এনায়েত খানের ছেলে আশিক খান পৈতৃক জমির দাবি তুলে প্রাচীর নির্মাণ করে রাস্তা বন্ধ করে দেন। এতে পুরো গ্রাম কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে।

বর্তমানে স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীসহ স্থানীয়রা প্রাচীরের ওপর বাঁশের মই ব্যবহার করে যাতায়াত করছেন। এতে প্রায়ই বয়স্ক ও শিশুরা পড়ে গিয়ে আহত হওয়ার ঘটনাও ঘটছে বলে জানান গ্রামবাসী।

অবরুদ্ধ পরিবারগুলোর অভিযোগ, গত দুই মাস ধরে তারা ইউনিয়ন পরিষদ, স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ ও প্রশাসনের কাছে বারবার অভিযোগ করেও কোনো কার্যকর সমাধান পাননি। বাধ্য হয়ে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন জমা দিয়েছেন।

স্থানীয় বাসিন্দা পান্না খাতুন বলেন, “আমরা দুই মাস ধরে অবরুদ্ধ। কেউ অসুস্থ হলে হাসপাতালে নেওয়ার উপায় নেই। মৃত্যু হলেও লাশ বের করা কঠিন হয়ে যাবে। মই দিয়ে চলাচল করতে হচ্ছে।”

আরেক বাসিন্দা মোহাম্মদ আলী বলেন, “আমাদের সন্তানদের স্কুলে যাতায়াত বন্ধ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। অভিযোগ করেও কোনো সাড়া পাচ্ছি না।”

স্থানীয় ইউপি সদস্য হারুনুর রশিদ দাবি করেন, দীর্ঘদিনের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে এবং এতে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। তিনি দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানান।

অন্যদিকে অভিযুক্ত পক্ষের দাবি, এটি কোনো সরকারি রাস্তা নয় এবং জমিটি ব্যক্তিমালিকানাধীন। স্থানীয়রা চাইলে জমি কিনে বিকল্প রাস্তা তৈরি করতে পারে বলে মন্তব্য করেন মালিকপক্ষের এক স্বজন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আঞ্জুমান সুলতানা জানান, অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্তের জন্য উপজেলা ভূমি কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

সানা/কেএমএএ/আপ্র/১৫/৬/২০২৬

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই